Mamata Banerjee-Doctors' Meet: অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের, মঙ্গলে স্বাস্থ্য ধর্মঘট তুলে শনিতে মহাসমাবেশ

Mamata Banerjee-Doctors' Meet: ১৭ তম দিনে ধর্মতলায় অনশন প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহারের ঘোষণা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষের প্রায় আড়াই ঘণ্টা পর সাংবাদিক বৈঠক জুনিয়র ডাক্তারদের। অনশন মঞ্চে এসে পৌঁছন অভয়ার বাবা মাও। তাদের অনুরোধেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত বলে খবর। শনিবার আরজি করে গণ কনভেনশনের ডাক আন্দোলনকারীদের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। প্রশাসনের অঙ্গভঙ্গি একদমই সহানুভূতিশীল মনে হয়নি বলে দাবি তাঁদের। স্বাস্থ্যসচিবকে নিয়ে তাঁদের কথা শোনা হয়নি বলেও দাবি দেবাশিসের। এমনকী, বৈঠকে জাস্টিস ব্যাজ পরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন চিকিৎসকরা।

hunger strike

চিকিৎসক দেবাশিস হালদার বলেন,"আমাদের কমিটি গড়ার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের রীতিমতো হুমকি দেওয়া হয়। আরজি করের অধ্যক্ষকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। থ্রেট কালচার নিয়ে কথা বলায় মুখ্যমন্ত্রী ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন।"

নবান্নে বৈঠকে চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের নাম করে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এনিয়েও সাংবাদিক বৈঠকে সরব হলেন চিকিৎসকরা। দেবাশিস বলেন, "সাধারণ মানুষ জানে একটা জিনিস পেতে গেলে কোথা থেকে কোথায় আসতে হয়। তুলো পাওয়া যায় কি যায় না তা আমরা জানি।"

প্রসঙ্গত, সোমবার কথামতোই নবান্ন সভাঘরে হল বৈঠক। বিকেল পাঁচটায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বৈঠক। সোমবার অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার শর্ত চাপিয়েছিল রাজ্য। অনশন না তুলেই নবান্নে বৈঠকে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা।

নবান্নের তরফে জানানো হয়েছিল, চিকিৎসকদের সঙ্গে মমতার বৈঠকে ৪৫ মিনিটই ধার্য থাকবে। যদিও প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিদাওয়া নিয়ে ১৭ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেন।

শনিবার অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের ফোনের মাধ্যমে কথা বলান মুখ্যসচিব। নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিতে প্রস্তুত বলে সেদিনই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+