বিজেপিকে রুখতে দলে পরিবর্তন আনলেন মমতা, জেনে নিন লোকসভায় কে কোন দায়িত্বে

লোকসভার আগে দলে বড়সড় রদবদল করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি দায়িত্ব পেলেন শুভেন্দু অধিকারী। আরও তিনটি জেলার দায়িত্ব দেওয়া হল নন্দীগ্রাম আন্দোলনের নায়ককে।

লোকসভার আগে দলে বড়সড় রদবদল করে ফেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তি দায়িত্ব পেলেন শুভেন্দু অধিকারী। আরও তিনটি জেলার দায়িত্ব দেওয়া হল নন্দীগ্রাম আন্দোলনের নায়ককে। একইসঙ্গে দায়িত্ব খর্ব হল শোভন চট্টোপাধ্যায়ের। জেলার সভাপতির দায়িত্ব থেকেই অপসারিত করা হল তাঁকে।

দায়িত্ব বৃদ্ধি শুভেন্দুর

দায়িত্ব বৃদ্ধি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের দায়িত্ব তো রয়েছেনই, সেইসঙ্গে মুর্শিদাবাদ, মালদহ ও উত্ত দিনাজপুরের দায়িত্ব এতদিন সামলে চলেছেন তিনি। এই চার জেলার পাশাপাশি আরও তিন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়়গ্রাম জেলার বাড়তি দায়িত্ব এখন তাঁর কাঁধে। নদিয়ার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সুব্রত বক্সির সঙ্গে শুভেন্দুও দায়িত্ব দেওয়া হল।

বিজেপির হানা রুখতে শুভেন্দু

বিজেপির হানা রুখতে শুভেন্দু

শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের পর মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরেও পরিক্ষিত। চার জেলাতেই তিনি দাপটের সঙ্গে তৃণমূলের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছেন। নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এবার পঞ্চায়েতে বিজেপির বাড়বাড়ন্ত লক্ষ্যণীয়। তাই সেই বাড়বাড়ন্ত রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করছেন শুভেন্দুকে। তাঁকে দায়িত্ব দিলেন আরও তিন জেলার।

অভিষেক অ্যাসিস্ট-এ

অভিষেক অ্যাসিস্ট-এ

দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সংগঠনে এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়কে অ্যাসিস্ট করবেন তিনি। কোর কমিটির বৈঠকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব অর্পণ করেন। তিনি বলেন, এখন থেকে ফিরহাদ-শোভনকে অ্যাসিস্ট করবে অভিষেক।

শোভনের ক্ষমতা খর্ব

শোভনের ক্ষমতা খর্ব

দলে ক্ষমতা খর্ব হল কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের। দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির পদ থেকে তাঁকে অপসারিত করা হল। শোভন চট্টোপাধ্যায়ের পরিবর্তে নতুন জেলা সভাপতি হলেন শুভাশিস চক্রবর্তী। এই জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব থাকবেন ফিরহাদ হাকিম। রাখা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কেও।

শুভাশিস চক্রবর্তীতে আস্থা

শুভাশিস চক্রবর্তীতে আস্থা

শুভাশিস চক্রবর্তী দীর্ঘদিন জেলায় শ্রমিক সংগঠন সামলেছেন। এতদিন আড়ালে থেকেই কাজ করে গিয়েছেন তিনি। পঞ্চায়েতের আগে থেকেই শোভন চট্টোপাধ্যায়ের পরিবর্তে শুভাশিসকে দায়িত্ব আনা হবে এমন কথা শোনা যাচ্ছিল। পঞ্চায়েতের আগে না হলেও লোকসভার আগে দক্ষিণ ২৪ পরগনায় রদবদল করে দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+