ওরাই কি শুধু ভারতীয়, অন্যরা নয়! পুলওয়ামা-কাণ্ডে মোদীর আচরণ নিয়ে প্রশ্ন মমতার
পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীরা এমনই ভাব করছেন যেন নিজেরা শুধু ভারতীয়, অন্যরা নন!
পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীরা এমনই ভাব করছেন যেন নিজেরা শুধু ভারতীয়, অন্যরা নন! তিনি আগেও বলেন, মোদী-শাহরা এমনই ভাষণ দিয়ে যাচ্ছেন যেন ওরা শুধু দেশপ্রেমিক বাকিরা বৈদিশিক।

এদিন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন ভারত সফরে আসেন। তার আগে পাকিস্তান সফরে প্রচুর বিনিয়োগ প্রস্তাব দিয়ে আসেন সৌদি যুবরাজ। তা নিয়েও মোদীকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেশের সংকটজনক পরিস্থিতিতে লড়াই করতে হয় একসঙ্গে। কিন্তু কেন্দ্রের সরকার তা চাইছে না।
মমতা কটাক্ষ করেন, মোদী-শাহরা আগেই কথা শুরু করে রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছেন। তাই মুখ খুলতে বাধ্য হলাম। মমতা একে একে প্রশ্ন তুলে ধরেছিলেন মোদী সরকারের উদ্দেশ্যে। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে যদি খবর ছিল, তাহলে কেন ৭৮টি গাড়ি একসঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল? কেন এতগুলো সেনাকে মরতে হল?
মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আরও প্রশ্ন করেন, ভোটের আগে ভারতজুড়ে দাঙ্গা লাগানো হতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, তা কি ঠিক? আগাম খবর থাকা সত্ত্বেও কেন সেনা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। কেন সিআরপিএফের অনুরোধ সত্ত্বেও এয়ারলিফ্ট করা হল না? এতবড় ব্যর্থতা কেন হল? এরপরও উচ্চপর্যায়ের তদন্ত হল না কেন? এসব প্রশ্নের জবাব তো দিতেই হবে। এদিন ফের প্রশ্ন তোলেন তিনি।












Click it and Unblock the Notifications