বিজেপির প্রার্থী তৃণমূলের ‘গদ্দার’রা! মমতা বলছেন ধার চাহিয়া লজ্জা দেবেন না
রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন সেই বিজেপিকেই। এবার তিনি সাফ জানালেন, বিজেপি এখন প্রার্থী খুঁজে পাচ্ছে না।
রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন সেই বিজেপিকেই। এবার তিনি সাফ জানালেন, বিজেপি এখন প্রার্থী খুঁজে পাচ্ছে না। আগে যদি আমাদের বলত, তবে 'গদ্দার'দের খুঁজে নিয়ে বিজেপিতে পাঠিয়ে দিতেন। এখন তো 'গদ্দার'দের খোঁজ চালাচ্ছে বিজেপি। কিন্তু দেরি হয়ে গিয়েছে, তাই ধার চাহিয়া লজ্জা দেবেন না।
এদিন মুকুল রায়ের নাম না করে কটাক্ষ করেন 'গদ্দার' বলে। বলেন, তিনি আরও 'গদ্দার'দের এখন খুঁজছেন। বিজেপি যদি আগে বলত- আমরা প্রার্থী খুঁজে পাচ্ছি না। বিভিন্ন দল থেকে ভাঙিয়ে এনে লোকসভায় প্রার্থী করতে হবে। তবে দু-চারজনকে খুঁজে পাঠিয়ে দেওয়া যেত। কারা কারা 'গদ্দার' রয়েছেন দলে, তাঁদের না হয় পাঠিয়ে দিতাম।

মমতা বলেন, কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলেছে বিজেপি। তাই এখন আর ধার চাহিয়া লজ্জা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এ রাজ্যে বিজেপি কোনও ফ্যাক্টর নয়। তবে দেশে বিজেপি বড় ভয়। তাদের আমলে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তাই বিজেপিকে হটাতে হবে। তাই এবারের নির্বাচন চ্যালেঞ্জিং।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষে মানুষে বিভেদ চলছে, সংবিধানকে টুকরো টুকরো করে দিচ্ছে বর্তমান সরকার। তাই দেশ রক্ষা করতে হবে। আর তা করতে গেলে আমাদের জিততে হবে ৪২টি আসনেই। ৪২-এ ৪২ করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই বেস্ট পারফর্মারদেরই প্রার্থী করা হল।
তিনি এদিন আরও বলেন নোটবন্দি করতে চায়নি রিজার্ভ ব্যাঙ্ক। তা সত্ত্বেও মোদী সরকার নোটবন্দি করে দেশের মানুষকে রাস্তায় এনে দাঁড় করাল। তারপর দেশ রক্ষায় এই সরকার ব্যর্থ। পুলওয়ামায় কেন এত সেনা মারা গেল? কেন পাঠানকোট, উরির ঘটনা ঘটল? সেই প্রশ্নের তো জবাব দিতে হবে বিজেপিকে।












Click it and Unblock the Notifications