দেশে কি আর্থিক জরুরি অবস্থা? নগদ সংকট নিয়ে আর যা বললেন মমতা

দেশের প্রায় এগারোটি রাজ্যে তৈরি হয়েছে নগদের আকাল। এই ঘটনার জেরে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও। টুইটে তাঁর প্রশ্ন দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে।

দেশের প্রায় এগারোটি রাজ্যে তৈরি হয়েছে নগদের আকাল। দিল্লি, বারানসি-সহ একাধিক বড় শহরের এটিএমগুলিতে মিলছে না বড় নোট। এই ঘটনার জেরে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও। টুইটে তাঁর প্রশ্ন দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে।

দেশে কি আর্থিক জরুরি অবস্থা? নগদ সংকট নিয়ে আর যা বললেন মমতা

দেশের বহু রাজ্য অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের শহরগুলির অধিকাংশ এটিএম-এ টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। দিল্লিরও অনেক এটিএম-এ টাকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আরবিআই-এর তরফে সাফাই, স্বাভাবিকের থেকে বেশি টাকা তোলার কারণেই নগদ সংকট দেখা দিয়েছে অধিকাংশ রাজ্যে।

অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এসপি শুক্লা জানিয়েছেন, সরকারের হাতে ১,২৫,০০০ কোটি টাকা রয়েছে। কোনও কোনও রাজ্যে বেশি আর কোনও রাজ্যে কম টাকা থাকায় সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারের তরফে রাজ্য ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। আরবিআই-এর তরফেও গড়া হয়েছে কমিটি। দিন তিনেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

এই ঘটনারই কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন, বিভিন্ন রাজ্যের এটিএম-এ ক্যাশ নেই। নেই বড় নোট। এই ঘটনা নোট-বাতিলের স্মৃতি ফিরিয়ে আনছে। দেশের কি আর্থিক জরুরি অবস্থা চলছে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+