Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়দিনের ছুটিতেও মোদী সরকারের সঙ্গে তফাত! বিজেপিকে খোঁচা মমতার

বড়দিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করেই মুখ্যমন্ত্রী রওনা হয়ে যান পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের দিকে। সেখানে তিনি কলকাতা ক্র

বড়দিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলন করেই মুখ্যমন্ত্রী রওনা হয়ে যান পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের দিকে। সেখানে তিনি কলকাতা ক্রিসমাস উৎসবের উদ্বোধন করেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বড়দিনের উৎসব।

বড়দিনে জাতীয় ছুটি নিয়ে মোদী সরকারকে আক্রমণ

বড়দিনে জাতীয় ছুটি নিয়ে মোদী সরকারকে আক্রমণ

কলকাতা ক্রিসমাস উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে তিনি পার্কস্ট্রিটে শুরু হওয়া উৎসবে যোগ দেন। সেখানেই তিনি বড়দিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি সরকার আসার পরেই যিশুর জন্মদিনের ছুটি তুলে দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন কেন তুলে দেওয়া হবে। তিনি আরও প্রশ্ন করেন, খ্রিস্টানদের কি কোনও আবেগ নেই।
মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে সবাইকে সম্মান দেওয়া হয়। কেননা এই সরকার সংবিধানকে ভালবাসে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই রাজ্যে বড়দিনের ছুটি আছে। যা কিনা অনেক রাজ্যেই নেই।

দেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না

দেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না

ক্রিসমাস উৎসবের মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, দেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। তিনি বলে, দেশে ধর্মীয় হিংসার নীতি নিয়ে চলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন একতাই বাংলার শক্তি।
যদিও এবার বড়দিনের উৎসবেও করোনার কোপ। একশো বছরের পুরনো ঐতিহ্য ভেঙে এবছর মধ্যরাতের ক্রিসমাস ক্যারোল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রোমান ক্যাথলিক চার্চগুলি। জানা গিয়েছে চার্চগুলিতে বন্দনা সঙ্গীত সেরে ফেরা হবে ২৪ ডিসেম্বর সন্ধে সাড়ে সাতটা থেকে রাত নটার মধ্যে। এছাড়াও চার্চে প্রবেশাধিকার নিয়ন্ত্রণেই রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর হাতিয়ার জনকল্যাণমূলক প্রকল্প

মুখ্যমন্ত্রীর হাতিয়ার জনকল্যাণমূলক প্রকল্প

এদিন অ্যালেন পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেন, কীভাবে এই বাংলাও দেশের মধ্যে জনপ্রিয় পর্যটনস্থল হয়ে দাঁড়াচ্ছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও সরব হন। নবান্নের পর অ্যালেন পার্ক থেকেও অমিত শাহের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লি থেকে কেউ কেউ মিথ্যা বলছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, ক্ষুদ্রশিল্প, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সব কিছুতেই বাংলা একনম্বরে। যা কেন্দ্রের দেওয়া রিপোর্টের ওপরেই ভিত্তি করে তিনি বলছেন। তিনি বলেন, বাংলা এগিয়ে রয়েছে বলেই হিংসা করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে দেশ ভাগের অভিযোগ তিনি করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+