বিজেপি 'তলোয়ার-হিন্দু'! বিবেকানন্দের বাংলায় ওসব মানব না, তোপ মমতার

বিজেপি ঘৃণা করা হিন্দু। বিজেপি তলোয়ার হিন্দু। ২১ জুলাইয়ের সভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি হিন্দু ধর্মকে অসম্মান করছে।

বিজেপি ঘৃণা করা হিন্দু। বিজেপি তলোয়ার হিন্দু। ২১ জুলাইয়ের সভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি তলোয়ার-হিন্দু! বিবেকানন্দের বাংলায় ওসব মানব না, তোপ মমতার

তাঁর অভিযোগ, বিজেপি হিন্দু ধর্মকে অসম্মান করছে। তিনি বিজেপির হিন্দুত্বকে মানেন না বলে জানিয়ে দেন। তালিবানি সাম্প্রদায়িকতা ও বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি টাকা বিলিয়ে, কিছু আদিবাসী ও সংখ্যালঘুদের কিনে নিচ্ছে। যাদের হাতে এখনও দাঙ্গার রক্ত, তাদের কাছ থেকে তিনি জ্ঞান নিতে রাজি নন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

২১-এর সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা তিনি হিন্দু। একইসঙ্গে তাঁর প্রশ্ন রামকৃষ্ণ ও বিবেকানন্দরা কি হিন্দু ছিলেন না। বিবেকানন্দের কন্যাকুমারী আরএসএস দখল করেছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে বিবেকানন্দের হিন্দুত্ব ও আরএসএস-এর হিন্দুত্বের তুলনা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রবীন্দ্র-নজরুলের মাটি। এটা দাঙ্গার মাটি নয়।

'হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি, ওরা তলোয়ার হিন্দু, তালিবানি হিন্দু, খুনি হিন্দু, ওরা মানুষে মানুষে বিভেদ টানছে। অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মোদী হিটলার, মুসোলিনির থেকেও নিজেকে বড় মনে করছেন।

বিজেপি হঠাও বলতেই আকাশ থেকে মেঘ কেটে গিয়েছে। বিজেপি জোট ভাঙতে শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এপ্রসঙ্গে বিজেডি ও শিবসেনার নাম উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+