কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা মমতার, কোভিড বিধি মেনেই রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্যের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা মমতার, কোভিড বিধি মেনেই রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্যের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। কবির প্রয়ানে বালুরঘাটের সভা থেকেই কবির প্রয়ান শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে কবির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মমতা। কোভিড বিধি মেনেই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 প্রয়াত কবি শঙ্খ ঘোষ

প্রয়াত কবি শঙ্খ ঘোষ

করোনার দ্বিতীয় ঢেউয়ে বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতালে যেতে চাননি। উল্টোডাঙার বাড়িতেইআইসিইউ তৈরি করে হচ্ছিল চিকিৎসা। বুধবার সকালে নিজের বাড়িতেই মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। শোকস্তব্ধ সাহিত্য জগত।

 শোকবার্তা মমতার

শোকবার্তা মমতার

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের প্রচার সভা থেকে তিনি বলেছেন সাহিত্য জগতের মহা পতন হল। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শঙ্খ ঘোষের প্রয়ানে এক শূন্যতা তৈরি হবে। বারবরই প্রতিবাদী তিনি। বুদ্ধিজীবীদের কথা স্পষ্ট করে বলতে পারতেন তিনি। কবির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক জগতের নেতারাও।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

কবি শঙ্খ ঘোষ কোনও দিনই আড়ম্বর পছন্দ করতেন না। গান স্যালুট পছন্দ করতেন না। তাই গান স্যালুট না হলেও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষ কৃত্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবকে তাঁর বাড়ির লোকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। করোনা বিধি মেনেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন কবে কেওড়াতলা মহাশ্মশানে।

 শোকস্তব্ধ বুদ্ধিজীবীরা

শোকস্তব্ধ বুদ্ধিজীবীরা

শঙ্খ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলার সাহিত্য জগতের বিশিষ্টরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী থেকে শুরু করে রুদ্র প্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন, বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু। শঙ্খ ঘোষের মতো একজন কবির প্রয়ান বাংলা সাহিত্য গতকে শূন্য করে দিয়ে গেল বলে জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+