'ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা...', অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা নিয়ে বিস্ফোরক মমতা
Mamata Banerjee: রাম-বাম টিকিট কেটে গিয়েছিল। আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা। আমি পরিস্কার বলেছি, মি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রীশ্চান-সহ সব ধর্মের। অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ। সারা দেশের সঙ্গে বাংলাজুড়েও সাড়ম্বরে পালিত হচ্ছে এই উৎসব। রেড রোডে সংখ্যালঘু মানুষের বিশেষ প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী।
আর সেখান থেকে একদিকে বাংলায় সম্প্রীরি রক্ষা করার বার্তা দেন একই সঙ্গে অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা নিয়েও মুখ খুললেন। মমতা (Mamata Banerjee) বলেন, ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা। আমি পরিষ্কার বলেছি, আমি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রীশ্চান-সহ সব ধর্মের। শুধু বিভাজনের রাজনীতি চায় ওরা? নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।

তবে বাংলা মানেই পরম্পরা, সম্প্রীতি তা জানিয়ে এসেছেন বলেও এদিন রেড রোডে ইদের মঞ্চ থেকে বার্তা দেন প্রশাসনিক প্রধান। বলে রাখা রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই লন্ডন সফরে যান তিনি। আর সেখানে অক্সফোর্ডের কেলগ কলেজে 'নারী ক্ষমতায়ন' নিয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আর সেখানেই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। টাটা, আরজি কর সহ একাধিক ইস্যুতে প্রশ্ন ওঠে। যা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। মেজাজ হারান মুখ্যমন্ত্রীও। আর এই ঘটনায় ইতিমধ্যে দায় নিয়েছে এসএফআই'য়ের লন্ডন ইউনিট। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এর মধ্যেই এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে রেড রোডে সকল সংখ্যালঘু মানুষকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।" মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করলেন মমতা।
বললেন, "লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।" বারবার সকলকে সতর্ক করে বললেন, "উসকানিতে পা দেবেন না।" যা খুবই গুরুত্বপূর্ণ বলেই দাবি। এদিন অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বললেন, চাঁদের কোনও ধর্ম হয় না।
তৃণমূল সেনাপতির কথায়, "মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।"












Click it and Unblock the Notifications