সম্মানহানি হয় এমন মন্তব্য করা হয়নি! রাজ্যপালের করা মামলায় আরও যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী

Mamata Banerjee-CV Ananda Bose: মানহানির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলা! দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের সম্মানহানিজনক মন্তব্য থেকে বিরত করুক আদালত। এই মর্মে অন্তর্বর্তী আবেদন দাখিল করেন রাজ্যপাল বোস।

আজ সোমবার মামলার শুনানিতে একাধিক বিষয় (Mamata Banerjee-CV Ananda Bose) উঠে আসে। রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। এমনকি দুই বিধায়কের শপথ পড়ানো নিয়ে যে চিঠি দেওয়া হয় সেখানে কোনও ভয়ের বক্তব্য ছিল না। কিন্তু এরপরেও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলেও আদালতে সওয়াল রাজ্যপালের আইনজীবী।

Mamata Banerjee-CV Ananda Bose

যদিও কোনও মানহানিকর মন্তব্য রাজ্যপালকে কড়া হয়নি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোন মন্তব্য করা হয়নি। এমনকি যদি সম্মানহানি না হয়ে থাকে তাহলে আদালতের অন্তর্বর্তী নির্দেশ জারি করার কোনও প্রয়োজন নেই বলেও সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর।

যদি মূল অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় তাহলে জনগণের সেটা জানা প্রয়োজন রয়েছে বলেও সওয়াল করেন। সৌমেন্দ্রনাথবাবু বলেন, একজন জনপ্রতিনিধি অভিযোগ করছেন যে তিনি রাজ্যপালের কারণে তার দ্বায়িত পালন করতে পারছেন না। এটাতে কিভাবে সম্মানহানি হয়?

তাঁর দাবি, রাজভবনে যে ঘটনা ঘটেছে বলে মূল অভিযোগ সেটা ইতিমধ্যেই মানুষের সামনে প্রকাশ্যেই আছে। সেটাকে তো কোথাও রাজ্যপাল চ্যালেঞ্জ করেননি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা আইনজীবী তুলে ধরেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন।

মে মাসে যে ঘটনা রাজভবনের ঘটেছে সেটাও প্রকাশ্যে রয়েছে। - সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর। দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এদিন কোনও রায়দান করেননি। এখন দেখার কলকাতা হাইকোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতে কী রায় জানায়। যদিও মামলা নিয়ে বিশেষ ভাবতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+