'মহা মুশকিল, পার্থের বন্ধু জানব কী করে...'! অর্পিতা যোগ নিয়ে বিস্ফোরক মমতা
'মহা মুসকিল, পার্থের বন্ধু জানব কি করে...'! অর্পিতা যোগ নিয়ে বিস্ফোরক মমতা
শিক্ষক নিয়োগ দুর্নীতি'র তদন্তে নেমে বড়সড় কেলেঙ্কারি সামনে এসেছে! রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা'র ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রথ চট্টোপাধ্যায় এবং বান্ধবী অর্পিতাকে! আর এরপর থেকেই দূরত্ব বাড়াতে শুরু করেছে শাসকদল। বিষয়টির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি অর্পিতাকে তৃণমূলের কেউ নয় বলে দাবি করা হয়েছে।
|
বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে
আর এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতাকে দেখা যাচ্ছে। আবার কোনও ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা যাচ্ছে। এমনকি নাকতলা'র পুজো উদ্বোধনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃত অর্পিতাকে ভালো মেয়ে এবং ভালো কাজ করছে বলে বলতে শোনা যাচ্ছে। আর সেই ভিডিও তুলে ধরেই তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা।

মুখ খুললেন নেত্রী
আর সেই বিষয়েই মুখ খুললেন নেত্রী। এক সরকারি অনুষ্ঠান থেকেই তাঁর বার্তা, সিপিএম-বিজেপিঁ এই সমস্ত ছবি-ভিডিও ছড়াচ্ছে। কিন্তু আমি কোনও অন্যায়কে সাপোর্ট করি না বলে দাবি তাঁর। এই প্রসগে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমি মেয়েদের সম্মান করি। কিন্তু যেভাবে প্রচার করা হছে তা অন্যায়। রাজনীতি না করলে জিভ ছিঁড়ে ফেলারও হুঁশিয়ারি তাঁর। নেত্রী'র দাবি, আমি খেটে ইনকাম করি। গান গেয়ে-বই লিখে আয় করে চলি। আমি মিডিয়া ট্রায়াল করব না...অনুষ্ঠা মঞ্চ থেকে স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমো'র। তাঁর দাবি, এর মধ্যে ভূত কি আছে আমি জানি না। ট্র্যাপ কিনা সেটা দেখতে হবে বলেও দাবি।

what can i do...!
তবে নাকতলার পুজো উদ্বোধনে'র ভিডিও ভাইরাল প্রসঙ্গে বলেন, পুজো উদ্যোক্তারা যদি কাউকে ডেকে রাখে। আর তাঁকে আমি যদি না চিনি what can i do...! কে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি কীভাবে জানব, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এভাবে তাঁকে আটকানো যাবে না বলেই মন্তব্য তাঁর। তবে অন্যায় করলে কাউকে ছাড়ি না। অযথা আমার গায়ে কালি ছেটালে আলকাতরা আমার কাছে আছে বলেও হুঁশিয়ারি নেত্রীর। তবে অর্পিতাকে চেনা প্রসঙ্গে তাঁর দাবি, পার্টি'র সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে প্যান্ডেলে উদ্বোধনে গিয়েছিলাম। আমি জানি ই না সেখানে কে কে আছে...মন্তব্য সুপিরমোর।

আমি কি ভগবান
তাঁর মতে, একটা মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল। আরে সে নাকি পার্থ'র বন্ধু! আমি কি ভগবান...কে কার বন্ধু আমি জানব, মন্তব্য মুখ্যমন্ত্রী। মহা মুসকিল। একটা মহিলার ব্যাপার নিয়ে সব মহিলাকে সসম্মান করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তবে অন্যায় করলে বিচার সর্বওচ্চ শাস্তি দিক। কেউ ঢুকবে না। তবে এভাবে সম্মানহানি করলে আহত সংঘ ভয়ঙ্কর বলে হুশিয়রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র। তবে অন্যায় করেনি বলেই দাবি তাঁর।












Click it and Unblock the Notifications