বাংলায় কাজ করছে দুটি এজেন্সি, উঠছে পঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম! বিজেপির ‘বাংলা দখলে’র ষড়যন্ত্র ফাঁস মমতার

Mamata Banerjee: বছর ঘুরলেই ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে 'ভূতুড়ে' ভোটার নিয়ে একেবারে তোলপাড় রাজ্য-রাজনীতি। অনলাইনে নাম তোলার ছলনায় এই তালিকায় বিভিন্ন দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ আগেই তোলেন প্রশাসনিক প্রধান। এবার ইস্যুতে একেবারে 'প্রমাণ্য নথি' সামনে এনে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

একই সঙ্গে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। এই বিষয়ে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হল আগামিদিনে নির্বাচনের কমিশনের দফতরে ধর্না দেওয়ারও হুঁশিয়ারি দেন (Mamata Banerjee)। আর এহেন হুঁশিয়ারি ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

Mamata Banerjee

Mamata Banerjee: ভোটার তালিকা পরিস্কার করতে হবে

বিধানসভা ভোটের আগে আজ বৃহস্পতিবার দলের সমস্ত নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে সেই সভা হয়। আর সেই সভা থেকেই ২০২৬ সালে ফের খেলা হবে বলে ডাক দেন। সবার আগে ভোটার তালিকা পরিস্কার করতে হবে বলে শীর্ষ নেতৃত্বকে কার্যত টাস্ক বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো।

আর সেই কাজ করতে এখন থেকে জেলা সভাপতিদের বুথ কর্মীদের মাঠে নামার নির্দেশ দেয়। ভোটারদের সঙ্গে কথা বলে বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বার্তাও এদিন দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

Mamata Banerjee: কাজ করছে দুটি এজেন্সি

ভুতুড়ে ভোটার নিয়ে কথা বলতে গিয়ে এদিন বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পঞ্জাব-হরিয়ানার বহু ভোটারের নাম ঢুকে যাচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ বিজেপি করছে। মহারাষ্ট্র-দিল্লি ওরা না বুঝলেও বাংলা বুঝে দিয়েছে। কিন্তু কীভাবে হচ্ছে এই কাজ?

একেবারে প্রমাণ্য 'নথি' তুলে ধরে এই বিষয়ে তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, সাংবাদিক দিল্লির বাসিন্দা তথা তৃণমূল সাংসদ সাগরিক ঘোষ সবার আগে এই সংক্রান্ত তথ্য প্রথমে আমাকে দেন। তা ক্রস চেক করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। মমতার দাবি, দুটি এজেন্সিকে এই কাজ অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। আর তা করতে দুটি এজেন্সি কাজ করছে বলে দাবি।

মমতার কথায়, যতদূর জানতে পেরেছি অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে দুটি এজেন্সি আছে। যারা ডেটা অপারেটরদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য নিয়েছে। এমনকী বিএলআরওদের সঙ্গে নিয়ে এই কাজ করা হয়েছে বলে দাবি।

তাঁর কথায়, বাংলায় ভোটারের তালিকায় হরিয়ানা, পাঞ্জাবের ভোটারের নাম যোগ করা হয়েছে। এমনকী রাজস্থান, বিহারের ভোটারও বাড়ানো হয়েছে। সমস্ত কিছু এদিক ওদিক করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মুর্শিদাবাদ সহ এই সমস্ত এলাকার ভোটারদের উত্তর কিংবা দক্ষিণ ২৪ পরগনায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট জেলার নেতাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+