২০১৯-এ ভেঙে যাবে ৪১ বছরের রেকর্ড! জ্যোতি বসুকে চ্যালেঞ্জ জানালেন মমতা
এবার হবে ঐতিহাসিক ব্রিগেড। ৪১ বছর আগের ব্রিগেড সমাবেশকেও ছাপিয়ে যাবে ২০১৯। নবান্নে ব্রিগেড বৈঠকের পর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার হবে ঐতিহাসিক ব্রিগেড। ৪১ বছর আগের ব্রিগেড সমাবেশকেও ছাপিয়ে যাবে ২০১৯। নবান্নে ব্রিগেড বৈঠকের পর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জ্যোতি বসুর ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, মোদী বিরোধিতায় এবার ব্রিগেডের মঞ্চ ভেঙে দেবে পুরনো সব রেকর্ড। অন্তত ৫০ লক্ষের উপস্থিতি হবে ব্রিগেড সমাবেশে।

ব্রিগেডে ‘বিরাট’ সমাবেশ
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ২০১৯-এ মোদীকে দিল্লির কুর্সি থেকে হটাতে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ হবে। সেই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন মোদী বিরোধী সমস্ত নেতা-নেত্রীরা।

এত বড় সমাবেশ হয়নি বাংলায়
এমনকী ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও সেই ব্রিগেডে উপস্থিত থাকবেন বলেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ব্রিগেডের প্রাক্কালে নবান্নে বৈঠকের পর তিনি বললেন, এবার যে ব্রিগেড হবে, এত বড় সমাবেশ হয়নি বাংলায়। আর এই মঞ্চে উপস্থিত থাকবেন সারা ভারতের বিভিন্ন দলের শীর্ষ নেতা-নেত্রীরা।

অখিলেশের সম্মতি ফোন
সোমবারই অখিলেশ যাদব ফোন করে জানিয়েছেন, তিনি ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকবেন। অখিলেশ যাদবের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ আলোচনা হয়। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট নিয়েও কথা হয় তাঁদের। তখনই ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দেন অখিলেশ।

বিরোধী যে সব নেতা ব্রিগেডে
মমতা জানান, এই সমাবেশে বিজেপি বিরোধী সমস্ত দলের নেতা-নেত্রীরা থাকবেন। অখিলেশ আসবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, মায়াবতী আসছেন না। অখিলেশই সপা-বসপা জোটের প্রতিনিধিত্ব করবেন। আর কংগ্রেসের শীর্ষনেতৃত্ব অর্থাৎ রাহুল বা সোনিয়া গান্ধী না এলেও মল্লিকার্জুন খাড়গের মতো কোনও নেতা উপস্থিত থাকবেন। আসবেন টিডিপির চন্দ্রবাবু নাইডু, আরজেডির তেজস্বী যাদব, জেডিএসের কুমারস্বামী-সহ অনেকেই।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications