সরকারিকর্মীরা চূড়ান্ত সুখবর পেতে চলেছেন শীঘ্রই, স্রেফ মমতার সিলমোহরের অপেক্ষা

বঙ্গ-সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যে আভাস মিলেছিল সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সুবিধাপ্রদানের। তা যে নিছক ঘোষণাই নয়, তা পরিষ্কার হয়ে গেল নবান্নের তৎপরতায়।

বঙ্গ-সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যে আভাস মিলেছিল সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সুবিধাপ্রদানের। তা যে নিছক ঘোষণাই নয়, তা পরিষ্কার হয়ে গেল নবান্নের তৎপরতায়। শুনানি শেষ করে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশন খব শীঘ্রই নবান্নে জমা করতে চলেছেন রিপোর্ট। সেই রিপোর্ট খতিয়ে দেখে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

সরকারিকর্মীরা চূড়ান্ত সুখবর পেতে চলেছেন শীঘ্রই, স্রেফ মমতার সিলমোহরের অপেক্ষা

পঞ্চায়েত ভোটপর্ব মেটার পরই নজরুল মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরকার নিযুক্ত কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস ও আশাকর্মীদের ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তারপর সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধির আভাস দিয়েছিলেন। সেই বৃদ্ধি কোন পথে হবে, তা অবশ্য সেদিন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ-র বকেয়া মিটিয়েই এই কার্য সম্পাদন করবে রাজ্য সরকার এমনটাই মনে করেছিলেন কর্মীরা।

নবান্ন অবশ্য স্পষ্ট করে দিল চলতি বছরেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন নভেম্বরেই অভিরুপ সরকার কমিশনের রিপোর্ট জমা পড়তে চলেছে নবান্নে। তারপরই চূড়ান্ত ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা পর্ব সেরে ফেলেছে কমিশন। সংগঠন ও ব্যক্তিগত স্তরে যত অভিযোগ জমা পড়েছে, সব অভিযোগেরই শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রিপোর্ট আকারে নবান্নে তা পেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা খতিয়ে দেখে সুখবর জানাবেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+