মোদী-শাহকে মন্ত্রের প্রতিযোগিতায় আহ্বান মমতার, হোলির অনুষ্ঠানে সৌহার্দের বার্তা

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আহ্বান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আহ্বান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাড়োয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তোলেন। নাম না করেই তোপ দাগেন মোদী-অমিত শাহের বিরুদ্ধে। ভোটের আগে হিন্দি বলয়ে জনসংযোগ বাড়াতে হোলিকেই হাতিয়ার করেন।

মোদী-শাহকে মন্ত্রের প্রতিযোগিতায় আহ্বান মমতার, হোলির অনুষ্ঠানে সৌহার্দের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজো মানেই তিলক আঁকা নয়। অমিতবাবু-মোদীবাবুরা আমার সঙ্গে মন্ত্রের প্রতিযোগিতায় নামুন। দেখাই যাক, সংস্কৃত মন্ত্র কে বেশি জানে। এরপরই তিনি তোপ দাগেন, মোদী-শাহরা ধর্মের নামে রাজনীতি করছেন। আমাদের এখানে ঘরে ঘরে লক্ষ্মীপুজো হয়। আমরা ছটপুজো করি, ছটপুজোয় ছুটি দিই। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরকে আমরা সাজিয়ে তুলেছি। ওরা কি আমাদের ধর্ম শেখাবে।

উল্লেখ্য, দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ভোটপ্রচার থেকে দেওয়াল লিখন, মিছিল-মিটিংয়ে রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় হোলির আগে হিন্দি বলয়ে গিয়ে বিজেপিকে একহাত নিলেন। বিজেপি রাজ্যকে অশান্ত করে তুলছে বলে তোপ দাগলেন। হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রঙের উৎসব হোলি। রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন। বাংলা শান্তির পীঠস্থান। এখানে শান্তি বজায় রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+