‘ক্ষমতা চাই না, বিজেপিকে হটাতে চাই’, মোদীকে নিশানায় হুঙ্কার মমতার

‘এটা বাংলা, এখানে বিহার-গুজরাত মডেল চলে না। বিজেপিকে শুধু বাংলা ছাড়া নয়, ভারত ছাড়া করব।’ তৃণমূলের বৈঠকে মোদীকে নিশানা মমতার।

'কেন্দ্রের ক্ষমতা চাই না, কেন্দ্র থেকে হটাতে চাই বিজেপি সরকারকে।' বুধবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা কেন্দ্রের শাসক দল বিজেপিকে। তিনি এদিন বলেন, 'এটা বাংলা, এখানে বিহার-গুজরাত মডেল চলে না। বিজেপিকে শুধু বাংলা ছাড়া নয়, ভারত ছাড়া করব।'

‘ক্ষমতা চাই না, বিজেপিকে হটাতে চাই’, মোদীকে নিশানায় হুঙ্কার মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যার আরও বলেন, 'কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই বিজেপি সিবিআই দেখাচ্ছে, নাহলে খুন করছে। কিন্তু জেনে রাখুন মোদীবাবুরা, যে সিবিআইকে এখন মণিহার করেছেন আপনারা, অচিরেই তা বিষহারে পরিণত হয়ে যাবে। তখন কী করবেন?' সারদা-নারদ নিয়েও এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মানুষের জন্য আমি বন্দিদশাও কাটাতে পারি। কিন্তু বিজেপিকে ভারত ছাড়া করবই।'

এদিন আধার নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'আধার নিয়ে মানুষের হাঁড়ির খবর জানতে চাইছে বিজেপি। মানুষের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।' এ প্রসঙ্গে তাঁর জবাব, 'আমি কোনওভাবেই আমার মোবাইলে আধার লিঙ্ক করাব না। তাতে এজেন্সি যদি আমার লাইন কেটে দেয় দিক।'

বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'নোট বাতিল একটা বড় দুর্নীতি। এটা আগে তদন্ত করা দরকার। কেননা এই নোট বাতিল করে বিজেপি শুধু নিজেদের কালো টাকা সাদা করেছে। তা প্রমাণও হয়ে গিয়েছে। আদতে কারও কোনও লাভ হয়নি। শুধু আখের গুছিয়েছে বিজেপি। বিজেপি নিজের আর দলের ভালো ছাড়া অন্য কারও কথা ভাবে না।'

বিজেপিকে এদিন দাঙ্গাবাজ পার্টি বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ওই পার্টি দাঙ্গা লাগাতেই ব্যস্ত থাকে। এ রাজ্যেই সেই চেষ্টা সরে যাচ্ছে। কিন্তু বাংলার মাটি শক্ত। এখানে ওই সবধধর্মীয় শুড়শুড়ি চলে না। এটা বিহার বা গুজরাত নয়, এটা বাংলা। তাই বিহার-গুজরাট মডেলে এ বাংলা দখল করা যাবে না। বিজেপির বাংলায় কোনও স্থান নেই। রাম-শ্যাম-ঘনশ্যাম জোট বাঁধলেও, ও আশায় জল ঢেলে দেবে মানুষ। শুধু বাংলা নয়, ভারত থেকেও বিদায় নিতে হবে বিজেপিকে।'

এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিজেপির কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি সামনে এসে গিয়েছে। এতদিন যে শুধু টাকার জোরেই বিজেপি ক্ষমতা দখল করে রয়েছে, তা সামনে এসে গিয়েছে। কোটি টাকার খেলায় অন্য দল ভাঙানো হচ্ছে। ধরা পড়ে গিয়েছে বিজেপি। তাই এবার বিদায় নেওয়ার সময় হয়েছে।' এদিন বিজেপিকে গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেন মমতা। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, 'এখন 'মি-টু' শুনলে ভয় পাচ্ছেন মানুষ। গব্বরের মতোই বিজেপির নাম শুনলেই ভীতি ছড়াচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+