দায় চাপিয়েই ক্ষান্ত নন, বন্যা মোকাবিলায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা

অবিলম্বে বন্যার ত্রাণে কেন্দ্রীয় প্যাকেজ দিতে হবে। তা না হলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।

সোমবার রাজ্য তথা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্যা পরিস্থিতির মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা নিতে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বন্যা মোকাবিলায় ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের উপর দায় চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্যাকেজ নিয়েও তিনি মোদী সরকারের সমালোচনা করেছেন। দাবি জানিয়েছেন, কেন অন্য রাজ্যের মতো বাংলাও বন্যার প্যাকেজ পাবে না? অবিলম্বে বন্যার ত্রাণে কেন্দ্রীয় প্যাকেজ দিতে হবে। তা না হলে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।

দায় চাপিয়েই ক্ষান্ত নন, বন্যা মোকাবিলায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা

মঙ্গলবারই কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জেলায় বন্যা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন। রাজ্য কতটাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে তাও জানান। কিন্তু কেন্দ্র কেন বাংলার বেলায় হাত গুটিয়ে বসে আছে, সেই জবাব চান মুখ্যমন্ত্রী। অসম ও গুজরাট প্যাকেজ পাচ্ছে, বাংলা কেন বঞ্চিত হবে, সেই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি জানান, গুজরাট ও অসমের তুলনায় কম ক্ষতিগ্রস্ত নয় বা্ংলা।

তিনি আরও জানান, প্রতিবার বিহারের জলেই প্লাবিত হয় বাংলার বিস্তীর্ণ অঞ্চল। বাঁধ কাটিয়ে দিয়ে বাংলাকে পরিকল্পিত ভাবে ভাসিয়ে দেওয়া হয়। এবারও তাই হয়েছে। তারপর কেন্দ্র নদীগুলিতে নিয়মিত ড্রেজিং করছে না। ফলে সমস্যা বাড়ছে। নাব্যতা কমে গিয়ে ভাসিয়ে দিচ্ছে বাংলাকে।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের রাজ্যের অবস্থান এমনই যে, চতুর্দিকের জলের চাপ নিতে হয় এই বাংলাকে। গরমের সময় বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়। আর বর্ষার সময় বাঁধ কাটিয়ে ভাসিয়ে দেওয়া হয়।' মুখ্যমন্ত্রীর এই দাবিগুলির উপরই ভিত্তি করে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+