Mamata Banerjee: ডিজি পদে ফের ফিরবেন রাজীব কুমার! নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে
Mamata Banerjee: দীর্ঘ প্রায় তিনমাস ধরে চলেছে ভোট পর্ব। গত রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশনও। এরপরেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
যেখানে সমস্ত প্রশাসনিক আধিকারিক, সচিব এবং মন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া জেলা পর্যায়ের প্রশাসনিক ও পুলিস অফিসাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হবেন। দীর্ঘদিন ধরে চলা নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কেন জুন মাস পর্যন্ত টানা হচ্ছে তা নিয়ে বারবার নির্বাচন কমিশনকে একহাত নেন।

শুধু তাই নয়, দীর্ঘ এই নির্বাচনের কারণে সমস্ত কাজ আটকে যাচ্ছে। মানুষের উন্নয়নের কাজ তিনি করতে পারছেন না বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অবস্থায় আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এদিনের বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজ কী অবস্থায় আছে, তা নিয়ে পর্যালোচনা হবে।
মনরেগা ও আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে। নির্বাচনের প্রচারে তা বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। সে বিষয়েও এদিন আলোচনা হতে পারে এদিন। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণার পরেই দেশে নির্বাচন আচরণ বিধি কার্যকর হয়ে যায়।
সেই সময় একের পর এক জেলা প্রশাসনের আধিকারিকদের বদল করে কমিশন। সবার আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বদল করে কমিশন। এদিনের বৈঠকের পর ডিজি পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হয় কিনা সেদিকেও নজর থাকবে কমিশনের। এছাড়াও এদিনের বৈঠকের পর প্রশাসনিক পদে কোনও রদবদল হয় কিনা সেদিকেও নজর থাকবে।
পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে দুয়ারে সরকার হওয়ার কথা রয়েছে। তা নিয়েও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন বলেই খবর। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন নবান্নে কোনও প্রশাসনিক বৈঠক হয়নি। ২৩ মার্চ ভোট ঘোষণা হয়।
এরপর থেকে মুখ্যমন্ত্রী আদর্শ আচরণবিধি অনুসারে কোনও সরকারি বৈঠক করেননি। দীর্ঘদিন পর ফের নবান্নে ব্যস্ততা। গুরুত্বপূর্ণ এদিনের বৈঠককে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৈঠকে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সবদিক খতিয়েও দেখা হয়।












Click it and Unblock the Notifications