'বাড়িতে রেস্ট নিন', করোনা মুক্ত দিলীপকে ফোন করে পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার
'বাড়িতে রেস্ট নিন', করোনা মুক্ত দিলীপকে ফোন করে পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার
সদ্য করোনা মুক্ত হয়েছেন তিনি। গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে দিলীপ ঘোষকে ফোন করে রাজনৈতিক মহলে হৈ চৈ ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে বড় দিদির মতোই পরামর্শ দিলেন তিনি। বললেন বাড়িতে 'রেস্ট নিন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন।'দিলীপ ঘোষকে ফোন করে রাজনৈতিক সৌজন্যের নজির দেখিয়েছেন মমতা।

করোনা মুক্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। সন্ধেবেলা ফোন এলো মুখ্যমন্ত্রীর। অপ্রত্যাশিতই ছিল দিলীপের কাছে। রাজনৈতিক সৌজন্যের নজির দেখিয়ে প্রবল প্রতিপক্ষ দিলীপ ঘোষের স্বাস্থ্যের খোঁজ নেন মমতা।
দিলীপ ঘোষকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বড় দিদির মতোই পরামর্শ দেন, সদ্য করোনা কাটিয়ে উঠেছেন ডাক্তারদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে রেস্ট নিন এমনই পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গতকালই মিছিল করে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।












Click it and Unblock the Notifications