কমিশন সরতেই স্বমহিমায় মমতা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কমিটি আলাপনের নেতৃত্বে
রাজ্য প্রশাসনে ফের বড় রদবদল ঘটানোর পরই লোকসভা নির্বাচন চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তদন্ত কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য প্রশাসনে ফের বড় রদবদল ঘটানোর পরই লোকসভা নির্বাচন চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তদন্ত কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নবনিযুক্ত স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিকে যত দ্রুত সম্ভাব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটিতে রয়েছেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা, জাভেদ শামিম ও বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপালও। উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের অভিজ্ঞ আমলা। আইএএস হিসাবে তিনি বিগত কয়েক বছর ধরে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁর উপর নির্ভর করছেন মমতা।
এবার লোকসভা নির্বাচনের শেষ দফার আগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় অত্রি ভট্টাচার্যকে। নির্বাচন কমিশন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর মনে হয়েছিল মমতা বন্যো বপাধ্যায় তাঁকে ফের স্বরাষ্ট্রসচিব পদে ফিরিয়ে আনবেন ভোট মিটলেই। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাঁর স্থলাভিষিক্ত করা হল।
আলাপন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ আমলা। এর আগে অত্রি ভট্টাচার্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডিঙিয়ে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। আগের বারই তিনি স্বরাষ্ট্র সচিব হবেন এমন ভাবা হয়েছিল। কিন্তু অত্রি ভট্টাচার্য তথ্য সংস্কৃতি দফতরের সচিব থেকে হয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। এবার তাঁর উপর রইল পর্যটন দফতরের দায়িত্ব। এই দফতরের দায়িত্ব তিনি আগেও সামলেছিলেন।












Click it and Unblock the Notifications