আমি মানতে পারি না... বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা! কথা বললেন ইসকনের সঙ্গেও

Bangladesh-Mamata Banerjee: উত্তাল বাংলাদেশ, আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। এই ইস্যুতে কেন্দ্রের অবস্থানের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন। আজ বৃহস্পতিবার সেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। আর তা রাখতে গিয়ে বাংলাদেশ নিয়েও বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান।

বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে একমাত। আন্তজাতিক ব্যাপার। আমরা কোনও সিদ্ধান্ত বাংলাদেশ নিয়ে নিতে পারি না বলেও এদিন মন্তব্য করেছেন। যদিও বাংলাদেশ ইস্যুতে আগেই কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Bangladesh-Mamata Banerjee) ।

Bangladesh-Mamata Banerjee

এমনকি বিদেশমন্ত্রক যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলবেন বলেও জানান। সেই অবস্থানেই যে তিনি অনড় রয়েছেন তা এদিন আরও একবার বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bangladesh-Mamata Banerjee) ।

তিনি জানিয়েছেন, যে ধর্মের উপরেই অত্যাচার হোক আমি মানতে পারি না। ইতিমধ্যে কলকাতার ইসকনের সঙ্গেও কথা হয়েছে বলেও এদিন জানান। মমতা বলেন, ওপারে সংখ্যালঘুরা কেমন আছেন? কীভাবে অত্যাচারিত হচ্ছেন সমস্ত কিছু খবর নিয়েছি। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে যে সিদ্ধান্তে সহমত বলেও এদিন মন্তব্য করেন। একই সঙ্গে এই ইস্যুতে সবাইকে কার্যত সাবধান থাকার কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।।

শুধু বাংলাদেশ নয়, এদিন একাধিক ইস্যুতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ওয়াকফ বোর্ড নিয়েও। তিনি বলেন, নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তৃণমূল এই বিষয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে। পাশাপাশি বাংলায় সংখ্যালঘু উন্নয়ন নিয়েও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।

জানান, সংখ্যালঘু দফতরের বাজেট আগে ছিল মাত্র ৪৭২ কোটি টাকা। এখন সেটা ১০ গুণ বাড়ানো হয়েছে
। এখন সবাইকে সাইকেল দেওয়া হয়। দেওয়া হচ্ছে স্কলারশিপ। এমনকি বিভিন্ন ক্ষেত্রে স্কিল বাড়ানোর শিক্ষাও দেওয়া হয় বলে এদিন বিধানসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে তিনি আরও জানান, ১৯ টা জেলায় ১৯ টা মাইনরিটি ভবন তৈরি করা হয়েছে। হজ যাত্রার সাফল্যের কথাও তুলে ধরেন। তবে শুধু সংখ্যালঘু নয়, সব পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য একাধিক কাজ করা হচ্ছে বলেও এদিন বক্তব্য রাখেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। পাশাপাশি এদিন আরজি কর ইস্যুতেও কথা বলেন। বলেন, কখনও কখনও অপ্রিয় সত্য বলতে নেই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+