Bypoll Results 2021: মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, ২০২১-এর দ্বিগুণ ভোটে জয়
মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যে ভবানীপুর (bhawanipore) থেকে জিতবেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু ব্যবধান কত, তা নিয়েই প্রশ্ন ছিল তৃণমূলের (trinamool congress) অন্দরমহলে। গণনার শুরু থেকে, একেবারের পোস্টার
মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যে ভবানীপুর (bhawanipore) থেকে জিতবেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু ব্যবধান কত, তা নিয়েই প্রশ্ন ছিল তৃণমূলের (trinamool congress) অন্দরমহলে। গণনার শুরু থেকে, একেবারের পোস্টার ব্যালটের গণনা থেকেই প্রতি ধাপে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন। আর শেষে গিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির (bjp) প্রিয়ঙ্কা টিবরেওয়ালের (priyanka tibrewal) সঙ্গে তাঁর ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৫৮৮৩২ টি ভোট।

ভবানীপুরের সব ওয়ার্ডেই জয় মমতার
এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সব ওয়ার্ড থেকেই জয় পেয়েছে। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড রয়েছে ভবানীপুর কেন্দ্রের মধ্যে। ওয়ার্ডগুলি হল ৬৩, ৭৭, ৭৪, ৭১, ৭০, ৭২, ৭৩ এবং ৮২। ভবানীপুরের ভোটারদের মধ্যে ৪২ শতাংশ বাঙালি হিন্দু, ৩৪ শতাংশ অবাঙালি হিন্দু এবং ২৪ শতাংশ মুসলিম। গত দুই লোকসভা ভোট ২০১৪ এবং ২০১৯-এ এই ওয়ার্ডে বিজেপি লিড নিলেও ২০১৬ এবং ২০২১-এ তৃণমূল এগিয়ে ছিল এই ওয়ার্ডে। মুসলিম অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল বরাবর জয়ী হয়ে এসেছে। ৭৪ নম্বর ওয়ার্ড বরাবর বিজেপির দিকে ঝুঁকে থাকলেও এবার কিন্তু তৃণমূলের দিকেই হেলে গিয়েছে। ৭১ নম্বর ওয়ার্ডে কোনও ভোটে বিজেপি, কোনও ভোটে তৃণমূল এগিয়ে থাকে। ২০২১-এর বিধানসভা ভোটে এই ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল। এবারও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ৭০ নম্বর ওয়ার্ডে অবাঙালি অধ্যুষিত এবং বিজেপি এই ওয়ার্ডে বরাবর এগিয়ে থাকলেও এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ড থেকে এগিয়ে। ৭২ নম্বর ওয়ার্ডে কখনও বিজেপি কখনও তৃণমূল এগিয়ে থাকে, তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থেকেছেন এই ওয়ার্ড থেকে। ২০১৯-এর লোকসভা নির্বাচনকে বাদ দিয়ে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল বরাবর এগিয়ে থেকেছে। ৮২ নম্বর ওয়ার্ডেও তৃণমূল বরাবর এগিয়ে থাকে যেমনটি এবারেও হয়েছে।

২০১১ সালের ফলাফল
২০১১ সালে রাজ্যের পরিবর্তনের ভোটে ভবানীপুরে প্রার্থী ছিলেন সুব্রত বক্সি। তিনি বাম প্রার্থী নারায়ণপ্রসাদ জৈনকে হারিয়ে দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওই কেন্দ্র থেকে প্রার্থী হন। সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন সিপিএম-এর নন্দিনী মুখোপাধ্যায়। নন্দিনী মুখোপাধ্যায় পেয়েছিলেন ১৯.৪২২ ভোট। মমতা বন্দ্যাপাধ্যা পেয়েছিলেন ৭৩, ৬৩৫ ভোট। দুজনের ব্যবধান ছিল ৫৪, ২১৩ ভোটের।

২০১৬-র ফলাফল
২০১৬ সালে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৬৫, ৫২০ ভোট। বিরোধী প্রার্থী দীপা দাশমুন্সি পেয়েছিলেন ৪০, ২১৯ ভোট। ব্যবধান ছিল ২৫,৩০১ ভোটের। সেবার তৃতীয় হয়েছিল চন্দ্রকুমার বসু। তিনি পেয়েছিলেন ২৬, ২৯৯ ভোট।

২০২১-এর ফলাফল
২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে দাঁড় করিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি পেয়েছিলেন ৭৩, ৫০৫ ভোট। বিপক্ষে থাকা বিজেপির রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন ৪৪,৭৮৬ ভোট। কংগ্রেসের সাদাব খান পেয়েছিলেন ৫,২১১ ভোট। শোভনদেব চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ২৮, ৭১৯ ভোটের।












Click it and Unblock the Notifications