Mamata in London: বাংলায় বেশি করে বিনিয়োগের আহ্বান, লন্ডনে হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে কী বললেন মমতা?
Mamata in London: সোমবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সঙ্গে লন্ডনে আত্মিক যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করলেন মমতা। ভারত ও ব্রিটেনেরও সুসসম্পর্ক রয়েছে বলে মন্তব্য মমতার। তিনি আরও বলেন, "দুই দেশের সংস্কৃতিতেও অনেক মিল রয়েছে, বিজিবিএসে পার্টনার কান্ট্রি ব্রিটেন।" হাইকমিশনের অনুষ্ঠানেও বাংলায় বিনিয়োগের কথা বললেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, "পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। কলকাতায় এআই হাব হচ্ছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ডেস্টিনেশন বাংলা। নারী ক্ষমতায়নে শীর্ষে রয়েছে বাংলা। রাজ্যের মেধাও সর্বত্র সমাদৃত। বাংলায় এখন এডুকেশন হাব।" লন্ডন থেকে আইডিয়া নিয়েই কলকাতায় ৭৪০ একর জমির উপর ইকো পার্ক তৈরি হয়েছে বলে এদিন লন্ডনে হাইকমিশনের বক্তৃতায় উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণেই এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ইকো পার্কের পাশাপাশি সিস্টার নিবেদিতার বাড়ি সংস্কার করার কথাও উল্লেখ করলেন মমতা। কলকাতা-লন্ডন বিমান পরিষেবাতেও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রসঙ্গত, সোমবার সকালে চেনা ছন্দেই শরীরচর্চা করতে দেখা গেল মমতাকে। টেমস তীরের শহরে সাতসকালে হেঁটে শরীরচর্চা মমতার। গরম পোশাক পরে কখনও হাইড পার্কে, কখনও আবার বাকিংহ্যাম প্যালেসের সামনে মর্নিং ওয়াকে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।
মঙ্গলবার ২৫ মার্চ ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় ব্রিটেনের শিল্পমহলের সঙ্গে বৈঠক সারবেন মমতা। তখন লন্ডনে সময় হবে দুপুর ২টো। সেন্ট জেমস কোর্ট হোটেলে হবে বৈঠক। সেখানেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের প্রথম সারির শিল্পপতিদের অনেকেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। বাংলার সঙ্গে ব্রিটেনের শিল্পপতিদের সমন্বয় গড়ে তুলতেই উদ্যোগ নেবেন মমতা।
এরপর ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক রয়েছে বলে খবর। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যোগ দিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এর পরের দিন কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এখানে পৌঁছবেন ২৯ মার্চ।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications