তৃণমূলে একজন গদ্দার ছিল! নেত্রী মমতা এতদিন পর নিশানা করলেন মুকুলকে

মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম বা অর্জুন সিং-রা। এতদিন পর দলের কোর কমিটির বৈঠকে মুকুল রায়কে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় দল ছাড়ার পর থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ এঁটেছিলেন। তাঁর প্রিয় মুকুল রায়কে তিনি আক্রমণের রাস্তায় হাঁটেননি। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম বা অর্জুন সিং-রা। এতদিন পর দলের কোর কমিটির বৈঠকে মুকুল রায়কে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে একজন গদ্দার ছিল! নেত্রী মমতা এতদিন পর নিশানা করলেন মুকুলকে

এদিন নাম না করে মুকুল রায়কে গদ্দার-এর সঙ্গে তুলনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমাদের দলে একটা গদ্দার ছিল। ও বিজেপিতে গিয়ে আমাদের লোককে ভাঙানোর চেষ্টা করছে। ত্রিপুরাতেও একই কাজ করছে ও। কিন্তু ওসব করে কোনও লাভ হবে না। তবে এ জন্য খেয়াল রাখতে হবে সবাইকে।'

এ প্রসঙ্গেই তিনি দলের নেতা-নেত্রীদের সাবধান করে দেন, 'ওঁরা কুৎসা করলেই আমরা কুৎসা করব না। আমরা বিজেপির প্ররোচনায় পা দেব না। একজন গদ্দারি করছে, তার হাত শক্ত করব না আমরা। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব। উন্নয়ন দিয়ে জবাব দেব সমস্ত কুৎসার।'

এদিন পঞ্চায়েত ভোটের আগে দলকে আরও ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল করে তোলার পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে বর্ধিত কোর কমিটির বৈঠকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, 'গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, কেউ কারও কাজে নাক গলাবে না। সবাই একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। যে যত বড় নেতাই হন একটার বেশি সাংগঠনিক পদে থাকতে পারবেন না কেউ। পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে দলটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+