বিজেপিতে অনেকের সম্মান নেই, ব্রিগেড মঞ্চ থেকে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন মমতা

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে নতুন করে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল তাঁর নিজের দলের নেতৃত্বকেই সম্মান দেয় না বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো।

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে নতুন করে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল তাঁর নিজের দলের নেতৃত্বকেই সম্মান দেয় না বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি নাম করে বলেন, মোদীর আমলে দলে অনেকেরই সম্মান নেই। সেই তলিকায় রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতীন গড়কড়িদের মতো অনেকেই।

বিজেপিতে অনেকের সম্মান নেই, ব্রিগেড মঞ্চ থেকে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে উপস্থিত ছিলেন বিজেপি সাসংদ শত্রুঘ্ন সিনহা। তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি সবার আগে ভারতের তারপর আমি ভারতীয় জনতা পার্টির। আমি জানি, এদিনের মঞ্চে যোগ দেওয়ার পর সবাই বলবে, শত্রুঘ্ন সিনহা ঘরশত্রু বিভীষণ।

সেই কথার সূত্র টেনে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মঞ্চে বিজেপির নেতাও রয়েছেন। প্রাক্তন বিজেপি নেতাও রয়েছেন। আসলে বিজেপি কাউকে সম্মান দেয় না। তাই যশবন্ত সিনহা, অরুণ শৌরিদের দল ছেড়ে বেরিয়ে আসতে হয়। শত্রুগ্ন সিনহাদের মতো বিজেপি সাংসদের গায়ে বিদ্রোহী তকমা লাগে।

এখানেই শেষ নয়, যাঁরা আজও বিজেপিতে রয়েছেন, শীর্ষস্থানেই রয়েছেন, তাঁদেরও সম্মান নেই দলে। সম্মান নেই রাজনাথ সিং, সুষমা স্বরাজ বা নীতীন গড়কড়িদের। প্রসঙ্গত তিনি তুলে ধরেন, বিরোধীদের এই জোটে সবার সম্মান রয়েছে। এখানে কেউ রাজা, কেউ প্রজা নন। এখানে সবাই রাজা আর সবাই প্রজা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে প্রধানমন্ত্রী হবে, কে নেতা হবে, তা বড় কথা নয়। আমাদের এই ইউনাইটেড ইন্ডিয়া জোটে নেতার অভাব নেই। সবাই নেতা। সবাই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। মমতার কথায়, আমাদের জোটে কারোর আলাদা পরিচয় নেই। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ বিজেপি সরকারকে হটাতে। আমরা সবাই মিলে বিজেপিকে বিদায় করে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+