Mamata Banerjee-Doctors' Meet: চিকিৎসকদের আইনজীবীকে নিশানা মমতার, নাম নিয়েও ভরা সভায় ঢোঁক গিললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee-Doctors' Meet: নবান্ন সভাঘরে বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবীকে নিশানা মমতার। ইন্দিরা জয় সিংয়ের (Indira Jay Singh) নাম নিয়েও ঢোঁক গিললেন মুখ্যমন্ত্রী। সুপ্রিমকোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানিতে (RG Kar Hearing) জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

মমতা বলেন, সুপ্রিমকোর্টে ওই মহিলা আইনজীবী দাবি করেছেন রাজ্যের হাসপাতালে তুলোও পাওয়া যায় না। এরপরেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের (Medical College Principal) প্রশ্ন করেন মমতা। নির্দিষ্ট করে আরজি করের অধ্যক্ষকে প্রশ্ন করেন, "এটা কি ঠিক, তুলোও পাওয়া যায় না?" অপরদিক থেকে উত্তর আসে, "না ম্যাডাম, সবই পাওয়া যায়।"

mamata banerjee

এরপরই জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Lawyer) আইনজীবীর জন্য রাজ্যের নাম খারাপ হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "এতে তো রাজ্যের মুখ পুড়ল।" চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, "তোমাদেরও দায়বদ্ধতা আছে, বোনেদের দেখে রাখা। বোনেদের দায়িত্ব রয়েছে ভাইদের দেখে রাখা।"

এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাঝেই কেন্দ্রকেও (Mamata Attacks Centre) নিশানা করতে ছাড়েননি মমতা। বলেন, "কেন্দ্রের থেকে টাকাা মেলে না। তবু রাজ্যের হাসপাতালে শয্য়া সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। চার হাজার থেকে ১৭ হাজার ডাক্তার করা হয়েছে। ৩৫টি মেডিক্যাল কলেজ করেছি। আমি চাই ১০০ শতাংশ কাজ হোক। আরও উন্নয়ন করতে হবে"

প্রসঙ্গত, সোমবার কথামতোই নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) হল বৈঠক। বিকেল পাঁচটায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বৈঠক। সোমবার অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার শর্ত চাপিয়েছিল রাজ্য। অনশন না তুলেই নবান্নে বৈঠকে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা।

শনিবার অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের ফোনের মাধ্যমে কথা বলান মুখ্যসচিব। নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিতে প্রস্তুত বলে সেদিনই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+