Cv Ananda Bose: রাজ্যপালের জন্যই বন্দিমুক্তি হল না, লড়তে হবে! বার্তা মমতার

Bengal Cm Target Governor Cv Ananda Bose: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত চরমে! এই অবস্থায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যপালের ( ( Cv Ananda Bose) কারণেই এই বছর স্বাধীনতা দিবসে কোনও বন্দিমুক্তি হল না। এমনটাই অভিযোগ করলেন তিনি।

প্রশাসনিক প্রধানের এহেন কথাকে সমর্থন জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এক সংবাদমাধ্যমে তাঁর দাবি, স্বাধীনতা দিবসে কোনও বন্দি মুক্তি হচ্ছে না। সোমবার সন্ধ্যায় বেহালার একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই রাজ্যপালকে একহাত নেন।

রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বলেন, স্বাধীনতা দিবসের দিনে বন্দিমুক্তি করতে নাম পাঠানো হয়েছিল। ৮০ থেকে ৮৫ জনের নাম পাঠানো হয়। কিন্তু কিছু না হয় কার্যত আক্ষেপ ছুঁড়ে দেন। শুধু তাই নয়, ফাইল পাঠানো হলেও কখনও মুখ্যসচিব কিংবা ডিজিকে ডাকবেন। এমনকি আমাকেও ডাকবে। সবাই ওনার চাকর। ডাকলেই যেতে হবে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তা বলতে গিয়ে কার্যত কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আপনি মাননীয় রাজ্যপাল । সম্মান করি। রাজার পার্ট আপনি করুন, প্রজার পার্ট করতে যাবেন না। ওটা জনগন করবে। এই বিষয়ে আগামিদিনে ফাইট করতে হবে বলেও হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।

বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাত চরমে। বিশ্লেষকদের মতে, সিভি আনন্দ বোস প্রাক্তন রাজ্যপালকেও ছাপিয়ে গিয়েছেন। শিক্ষা থেকে একাধিক ক্ষেত্রে রাজ্যপালের বোসের হস্তক্ষেপ মোটেই ভালো চোখে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকে তা ফের একবার বুঝিয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে জেলে বন্দিদের আচরণের ভিত্তিতে মুক্তি দেওয়া হয়। আর এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। আর সেই রীতি মেনেই রাজভবনে বন্দিমুক্তির তালিকা নবান্ন পাঠিয়েছিল। রাজ্যপালের অনুমোদনের জন্যেই সেই তালিকা পাঠানো হয়।

জানা গিয়েছে, সেই ফাইলে রাজভবন অনুমোদন দেয়নি। ফলে ফাইল আর কারা দফতরে পৌছয়নি। আর তা না পৌঁছানোতে গোটা প্রক্রিয়ায় থমকে যায়। আর সেই বিষয়টিকে তুলেই নাম না করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন প্রশাসনিক প্রধান। আর তাতে নবান্ন-রাজভবন সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

যদিও এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+