বিচারপতিদের বিদ্রোহে কেন্দ্রকে ঠুকে কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিদ্রোহ প্রসঙ্গে মুখ খুলে মমতা ফের একবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট নিয়ে আজ যা সামনে এল তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিচারব্যবস্থা নিয়ে কয়েকবছর আগে তিনি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। সেই বিতর্কিত ভাষণে তিনি বলেছিলেন, টাকা দিয়ে বিচার কেনা যায়। যা নিয়ে পরে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিদ্রোহে মুখ খুললেন।

বিচারপতিদের বিদ্রোহে কেন্দ্রকে ঠুকে কী প্রতিক্রিয়া মমতার

এদিন সুপ্রিম কোর্টের চার বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, জে চেলারামেশ্বর, রঞ্জন গগৈ ও মদন লোকুর মুখ্য বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে অস্বচ্ছ্বতার অভিযোগ করেন। এছাড়া সুপ্রিম কোর্টের পরিচালন ব্যবস্থায় গণতন্ত্র নেই বলে দাবি করেছেন। এই অবস্থা বন্ধেরও আবেদন করে সাংবাদিক বৈঠকে সরব হয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে মুখ খুলে মমতা ফের একবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট নিয়ে আজ যা সামনে এল তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চার সিনিয়র বিচারপতির বক্তব্য থেকে সুপ্রিম কোর্টের কর্মকাণ্ড নিয়ে যা বোঝা যাচ্ছে তাতে নাগরিক হিসাবে আমরা দুঃখিত।

এখানেই না থেমে মমতা বলেছেন, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। আইনব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপদের।

এই ঘটনায় বিরোধীদের অনেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হাত দেখছেন। বিচারব্যবস্থায় কেন্দ্র হস্তক্ষেপ করছেন বলেও দাবি অনেকের। সেই তালিকায় দিদি নিজেও পড়েন, টুইটে কেন্দ্রকে আক্রমণ করে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+