বিজেপি একটা ‘খতরনাক’ দল! তৃণমূলের কোর কমিটির বৈঠকে ‘সাবধান’ করলেন মমতা
বিজেপিকে একটা খতরনাক দল বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই কোর কমিটির বৈঠকে পৌরহিত্য করেন তিনি।
বিজেপিকে একটা খতরনাক দল বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই কোর কমিটির বৈঠকে পৌরহিত্য করেন তিনি। তিনি এই সভা শেষে সাংবাদিক বৈঠকে বিজেপিকে খতরনাক আখ্যা দিলেন। তিনি বলেন, দিল্লি চক্রান্ত করে অশান্তির আগুন লাগাতে পারে বাংলায়। ওদের রাজনৈতিক সংস্কৃতি বলে কিছু নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে বলেন, বাংলায় পুজো সামনেই। বাঙালির বড় উৎসব। এই উৎসবের বাংলায় ওরা আগুন লাগাতে পারে। সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ওরা আশান্তির প্ররোচনা দিচ্ছে। সেই প্ররোচনায় পা দিলে চলবে না। তিনি যুব সমাজকে সাবধান হতে বলেন। বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কোনও জিনিস পোস্ট করব না, যা থেকে উত্তেজনা ছড়াতে পারে।
তৃণমূল নেত্রীর অভিযোগ, পুজোয় অশান্তি পাকাতে পারে বিজেপি। রাজ্যে বিজেপি, আরএসএস ও বজরং দল একসঙ্গে অশান্তি পাকাচ্ছে। সাম্প্রতির নানা ঘটনায় ওদের মদত রয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, আরএসএসকে একটা সামাজিক সংগঠন বলে ভাবতাম। এখন দেখছি, ওরা বিজেপির থেকেও বেশি হিংসা ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা কোনও ট্যাক্স বাড়াইনি। সব বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্র টোটালি ফেলিওর। এই কেন্দ্র সরকার বিপর্যয় ডেকে আনছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। দেনা শোধ করেও পেট্রোপণ্যের দাম কমিয়েছি। বিজেপি এখন দাম কমিয়ে নাটক শুরু করেছে। তিনি এ ব্যাপারে রাহুল গান্ধীর আন্দোলনকে সমর্থন করেন। একইসঙ্গে ব্রিগেডের জনসভায় বিজেপি বিরোধী সমস্ত দলকে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন হাইকোর্টের রায় নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টাকা দেওয়া হয়ে গিয়েছে, কী করে টাকা ফেরত নেব। এই সিদ্ধান্ত হয়েছিল একমাস আগে। আর পুজোর মুখে এসে মামলা করে অহেতুক বিরোধিতা করা হচ্ছে। ইমাম ভাতা দেওয়ার সময়ও বিরোধীরা প্রশ্ন তুলেছিল। এখন দুর্গাপুজোয় অনুদান দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে। প্রশ্ন তোলাই ওদের কাজ। কাজের কাজ ওরা করতে পারে না। এদিন বেশ কয়েকটি জেলায় নেতৃত্ব বদল করেন।












Click it and Unblock the Notifications