‘কুৎসা ও অপপ্রচার সলিউশন নয়, পলিউশন’, মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে

‘কুৎসা ও অপপ্রচার সলিউশন নয়, পলিউশন।’ বেহালার ছাত্রী আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালানোর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ২৪ মার্চ : 'কুৎসা ও অপপ্রচার সলিউশন নয়, পলিউশন।' বেহালার ছাত্রী আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই কুৎসা ও অপপ্রচার চালানোর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কুৎসা ও অপপ্রচারের রাজনীতি যতই চলুক একদিন সব প্রমাণিত হবে। কারণ কুৎসা ও অপপ্রচার করে কখনও সমস্যার সমাধান করা যায় না, তাতে দুষণ ছড়ায় শুধু।

তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সেই কুৎসার কাজটাই মন দিয়ে করছে। আজ নোট বাতিলের প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে বাধা পাচ্ছে রাজ্যের অগ্রগতি। উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। কলকাতার সর্বত্র পানীয় জলের জন্য হাহাকার চলছে। কিন্তু কাজ করা যাচ্ছে না নোট বাতিলের প্রভাবে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেই ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্র।

‘কুৎসা ও অপপ্রচার সলিউশন নয়, পলিউশন’, মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে

এ প্রসঙ্গে মমতার পাল্টা হুঁশিয়ারি, ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। সবাইকে জেলে পুরলেও আমার প্রতিবাদ চলবে। একজনকে আঘাত করলে তিনি ৫০ জনকে রুখে দাঁড়ানোর পরামর্শ দেন। বলেন, কেন্দ্রের কুৎসা ও অপপ্রচার রুখে আমরা ঠিক এগিয়ে যাব। তিনি বলেন, আমেরিকা, রাশিয়া থেকে লগ্নির প্রস্তাব আসছে। আরও অনান্য দেশও বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

রাজ্যের উন্নয়নের অগ্রগতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগের সরকার সিদ্ধান্ত নিতেই বছর পার করে দিত। এখন দ্রুত কাজ হচ্ছে। আমরা কাজ ফেলে রাখা পছন্দ করি না। দ্রত কাজ শেষ করতে চাই বলেই এই স্বল্প সময়ের মধ্যে উন্নয়নের জোয়ার লেগেছে রাজ্যে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+