অমিত শাহ কি ভগবান! দলের বিক্ষোভকে সমর্থন করে মোক্ষম জবাব মমতার
অমিত শাহের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভকে কার্যত সমর্থনই করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভকে কার্যত সমর্থনই করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তাঁর প্রশ্ন তিনি( অমিত শাহ) কি ভাগবান যে তাঁর বিরুদ্ধে কোনও বিক্ষোভ দেখানো যাবে না। অমিত শাহের রোড শো শেষ হওয়ার পর বিদ্যাসাগর কলেজের সামনে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনার পরে এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপক্ষের সংঘর্ষের সময় বিজেপি সমর্থকরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, অমিত শাহ নিজেকে কী ভাবেন। তিনি কি সবকিছুর ওপরে। তিনি কি ভগবান যে তার বিরুদ্ধে কেউ বিক্ষোভ
দেখাতে পারবেন না, কটাক্ষে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, নির্বাচনের দিন ব্যবহার করার জন্য বিজেপি এদের নিয়ে এসেছে বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার অমিত শাহের রোড শো চলার সময় কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে অমিত শাহ বিরোধী স্লোগান চলে। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। রাতে কলেজ স্ট্রিট ও বিদ্যাসাগর কলেজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তিনি কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য জানেন। সেখানে কোন বিখ্যাত ব্যক্তিরা পড়েছেন, তা জানেন কি তিনি। এই ঘটনায় অমিত শাহের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications