Mamata Banerjee: আরজি কর কাণ্ডে তিনিই বলবেন, বাকিরা কী করবেন? মন্ত্রিসভার বৈঠকে জানালেন মমতা
RG Kar Hospital Case-Mamata Banerjee: আরজি কর কাণ্ডে তীব্র হচ্ছে আন্দোলন! বিচারের দাবিতে গর্জে উঠছে রাজপথ। রাত দখল করছেন মহিলারা। এমনকি বিদেশের মাটিতেও প্রতিবাদ দেখাচ্ছেন প্রবাসীরা। যা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে শাসকের। আর এর মধ্যেই বেশ কিছু মন্ত্রী এবং বিধায়কের মন্তব্য আরও অস্বস্তি বাড়াচ্ছে রাজ্য সরকারের।
এই অবস্থায় জুনিয়ার ডাক্তারদের আন্দোলন, সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে মন্ত্রীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (RG Kar Hospital Case-Mamata Banerjee)।

স্পষ্টব জানিয়ে দিলেন আরজি কর-কাণ্ড (RG Kar Hospital Case-Mamata Banerjee) থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কোনও মন্তব্য করা চলবে না। এমনকি বিচার চেয়ে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ চালাচ্ছেন তা নিয়েও কোনও মন্ত্রী বা বিধায়ক কোনও মন্তব্য না করেন সেই বার্তাও দেওয়া হয়েছে। সোমবার নবান্ন থেকে আরজি কর নিয়ে একের পর এক বার্তা দেন প্রশাসনিক প্রধান। এমনকি একমাস পেরিয়ে গিয়েছে, মানুষকে উৎসবে ফেরার কথাও বলতে শোনা যায়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
সর্বস্তরে নিন্দার ঝড়। এর মধ্যেই আজ মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। আর সেই বৈঠকে আরজি কর কাণ্ড, প্রতিবাদ নিয়ে মন্ত্রীদের মুখ বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই বিষয়ে যা বলার তা শুধু তিনিই বলবেন বলেও স্পষ্ট করেছেন বলে জানা যাচ্ছে। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সামনেই পুজো। নিজের এলাকায় কাজে মন দিন এখন। পরিবেশ-পরিস্থিতি যাতে ঠিক থাকে তা দেখে রাখার নির্দেশ প্রশাসনিক প্রধান দিয়েছেন বলেও খবর।
জানা যাচ্ছে, দলের মুখপাত্রদেরও আপাতত এই বিষয়ে কোনও বার্তা না দেওয়ার কথা বলা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে এই নির্দেশিকা মঙ্গলবারের জন্য বলেই খবর। এদিন একাধিক ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু এলাকায় প্রাকৃতিক দুর্যোগের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সমস্ত জায়গায় বাড়তি নজরদারি চালানোর কথা বলা হয়েছে। এমনকি মন্ত্রীরা যাতে সেই সমস্ত কাজে বিশেষ গুরুত্ব দেন তাও এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications