অনশন মঞ্চে হঠাৎ হাজির মমতা, মুখ্যমন্ত্রীর পা ধরে আর্তি এসএসসি চাকরি প্রার্থীদের
এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দাবি বিবেচবনা করবেন তিনি। নির্বাচনী বিধির কারণে তিনি এদিন ঘোষণা করতে না পারলেও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত এসএসসি প্রার্থীরা।

আসন্ন লোকসভার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দিয়েছেন। আর তারপরই তিনি সটান ছুটে এসেছেন এসএসসি প্রার্থীদের ধরনা মঞ্চে। মুখ্যমন্ত্রীকে দেখেই এসএসসি প্রার্থীরা তাঁর পা জড়িয়ে ধরেছেন। একটা কোনও সুরাহা করার আর্জি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী তখনই তাঁদের আশ্বস্ত করে জানান, আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন হোন না কেন, আপনাদের সবার জন্যই আমার সহানুভূতি রয়েছে। আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে। এখন নির্বাচনী বিধি রয়েছে, নির্বাচনের পরই বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কেউই বঞ্চিত না হন। তিনি বলেন, ভরসা রাখুন সমাধান হবে। পার্থ চট্টোপাধ্যায়কে পদক্ষেপ নিতে বলেন। জুনের প্রথম সপ্তাহেই পদক্ষেপ নেবে সরকার। প্রয়োজনে আইনে বদল আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। উভয়েই কথা বলেন অনশনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। অনশনের ২৮ দিনে মুখ্যমন্ত্রীর আনুগত্য পেয়ে আন্দোলনকারী প্রার্থীরা বিবেচনা করছেন অনশন প্রত্যাহারের ব্যাপারে। উল্লেখ্য ৩৫০ অধিক চাকরিপ্রার্থী অনশনে বসেছিলেন চাকরির দাবিতে। অবশেষে সেই অনশনে ইতি টানার অপেক্ষা।












Click it and Unblock the Notifications