দিলীপের ইলিশ-কটাক্ষের জবাবে গরু উপহারের খোঁচা, মজার ছলে বিধানসভা মাত মমতার

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ইলিশ-কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দিলীপের ইলিশ নিয়ে বিবৃতির জবাব গরু দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ইলিশ-কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দিলীপের ইলিশ নিয়ে বিবৃতির জবাব গরু দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন জমে উঠল মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষের তরজায়। দুই যুযুধান বুঝিয়ে দিলেন কেউই কম যান না তাঁরা।

দিলীপের ইলিশ-কটাক্ষের জবাবে গরু উপহারের খোঁচা, মজার ছলে মাত করলেন মমতা

এদিন বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, গত বছর বিধানসভায় ইলিশ মাছ বিলি করা হয়েছিল। কিন্তু অনেক বিধায়ক তা পাননি। এবার যেন সেই বিষয়টি খেয়াল রাখা হয়। সেই সঙ্গেই তিনি প্রশ্ন ছুড়ে দেন, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ উৎপাদন করা কি শিখছে রাজ্য সরকার?

দিলীপবাবু প্রশ্ন ছুড়ে দেন, গত ১০ বছরে মাছের উৎপাদন মাত্র ২০ শতাংশ। আর অন্ধ্রপ্রদেশে মাছ উৎপাদন বাড়িয়েছে ১৩৩ শতাংশ। তাই দিলীপবাবু কটাক্ষের সুরেই রাজ্যকে পরামর্শ দেন, এ রাজ্যের মৎস্য আধিকারিকদের একবার অন্ধ্রপ্রদেশ পরিদর্শন করে আসা উচিত। পশ্চিমবঙ্গের শিক্ষা নেওয়া উচিত অন্ধ্রপ্রদেশের থেকে।

দিলীপবাবুর এই কথার জবাব দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশের মানুষ মাছ খান না। তাঁদের প্রধান খাবার ইডলি-ধোসা। আর বাংলার মানুষের মাছ প্রিয় খাদ্য। তাই মাছের চাহিদাও এখানে সবথেকে বেশি। এরপরই তিনি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তো আবার মাছ-মাংস খান না। ওদিকে গরু উপহার দেনv

উত্তরপ্রদেশে সমাজবাদী নেতার পরিবারে গরু উপহার পাঠানোকে কটাক্ষ করে তিনি বলেন, আপনারা তো গরু উপহার পাঠাচ্ছেন। এবার থেকে মনে হচ্ছে বিয়ে বাড়িতে গরু উপহার দিতে হবে। মজার ছলে এরপর তিনি বলেন, প্রথম গরু উপহারটা আপনাকেই দেব। মুখ্যমন্ত্রীর জবাবে হাসির রোল ওঠে বিধানসভায়। দিলীপবাবুও মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব পেয়ে বসে পড়েন নিজের আসনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+