কনস্টেবলের চাকরিতে বড় ঘোষণা মমতার, দেওয়া হবে ইউনিফর্ম অ্যালাউন্সও

আগামীকাল বৃহস্পতিবার পুলিশ ডে। আর এই দিবসের আগে পুলিশের জন্যে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এল ধাক্কায় কনস্টেবলের চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পদোন্নতিতে ক্ষেত্রেও বয়স

আগামীকাল বৃহস্পতিবার পুলিশ ডে। আর এই দিবসের আগে পুলিশের জন্যে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এল ধাক্কায় কনস্টেবলের চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পদোন্নতিতে ক্ষেত্রেও বয়সের সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

সামনেই দুর্গা পুজো। সেই প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর সেই পুজোর আগে কার্যত রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্যে একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

আবেদনের বয়স বাড়ানোর ঘোষণা

আবেদনের বয়স বাড়ানোর ঘোষণা

পুলিশ কনস্টেবলের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ২৭ বছর সর্বোচ্চ মেয়াদ ছিল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর ঘোষণা করেন। আর তা বাড়িয়ে এক ধাক্কায় ৩০ বছর করা হল। ট্রেনিং সহ নানা বিষয় আছে। সেগুলি করতে অনেকটাই সময় চলে যায়। আর সেই কারণে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সিভিক কিংবা ভিলেজ পুলিশে পদন্নোতিতে ছাড় দেওয়া হয়েছে। যা ২৭ বছর থেকে বাড়িতে ৩০ করা হয়েছে। এই তালিকায় রাজ্য পুলিশও রয়েছে বলে জানানো হয়েছে।

বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে

বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে

এছাড়াও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন পুলিশ পরিবারের কোনও সদস্য মারা গেলে আগে নানা জটিলতায় তা আটকে যেত। বিশেষ করে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাড়াত। কিন্তু এবার তা হবে না। শরীরের উচ্চতাঁর ভিত্তিতেই চাকরি পাবেন বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গাড়ি চালকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ারলেস অপারেটর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদোন্নতির ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

১৫ হাজার টাকা দেওয়া হবে

১৫ হাজার টাকা দেওয়া হবে

অন্যদিকে ইউনিফর্ম অ্যালাউন্স হিসাবে এবার থেকে ১৫ হাজার টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ইউনিফর্ম দেওয়া হত। এবার থেকে আর তা দেওয়া হবে না। বছরে এই ১৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মন্ত্রী। সমস্ত র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এই ঘোষণাতে পুলিশ আধিকারিক এবং কর্মীরা উপকৃত হবে বলে মনে করছে নবান্ন।

ধন্যবাদ জানাতে মিছিল

ধন্যবাদ জানাতে মিছিল

ইতিমধ্যে বাংলার পুজোকে হেরিটেজ স্মিকৃতি দিয়েছে ইউনেস্কো। আর তাদের ধন্যবাদ জানাতে আগামীকাল ১ লা সেপ্টেম্বর মিছিল করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জোড়াসাঁকো থেকে এই মিছিল শুরু হবে। দুপুর দুটো থেকে এই মিছিল শুরু হবে। এই মিছিলে সমস্ত ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের উপস্থিত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+