Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একদিকে মমতা অন্যদিকে অভিষেক, তৃণমূলের জোড়া কর্মসূচির দিনে পিছিয়ে থাকছে না বিরোধীরাও

রাজ্যের শাসক দলের দুই শীর্ষ নেতা-নেত্রীর কর্মসূচি ঘিরে সাজো সাজো রব শহরজুড়ে। বুধবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসছেন। তার ৬০০ মিটার দূরেই শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার একই দিনে বিজেপি থেকে শুরু করে সিপিএম এবং কংগ্রেসও শহরে নানা কর্মসূচি শামিল হচ্ছে।

বুধবার থেকেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে তাঁদের আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসছেন। আর নিয়োগ দুর্নীতিতে যখন এক এক করে যুব নেতাদের নাম উঠে আসছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশ থেকে কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার আগে শাসক দলের দুই শীর্ষ নেতা-নেত্রীর রাজনৈতিক কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হবেন, তখন ছাত্র-যুবদের সমাবেশেরও থিম কেন্দ্রের জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাংলাকে বঞ্চনা এবং ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার।

একদিকে মমতা অন্যদিকে অভিষেক, তৃণমূলের জোড়া কর্মসূচি শহরে

রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলবেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা দিচ্ছে না বাংলাকে। বুধবার বেলা ১২টায় ধরনায় বসছেন মমতা। আর অভিষেকের নেতৃত্বে ছাত্র-যুব সমাবেশ দুপুর দুটোয়। মাত্র ৬০০ মিটার দূরে দুই কর্মসূচি ঘিরে সেজে উঠেছে শহর।

অভিষেকের সভার উল্টোদিকেই ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান মঞ্চ। চাকরির দাবিতেও ধরনায় শামিল চাকরিপ্রার্থীরা। মোট কথা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা এদিন রাজনৈতিক কর্মসূচিতে সরগরম থাকবে সারা দিন। তারপর বিরোধীরা সবই এদিন দিনজুড়ে নানা কর্মসূচি রেখেছে।

এদিনই শ্যামবাজারে ধরনায় বসছে বিজেপি। সিপিএম মহামিছিলের ডাক দিয়েছে। আর কংগ্রেসও প্রতিবাদ মিছিলে শামিল হবে। ফলে বুধবার শহরে তীব্র যানজট তৈরি হতে পারে শহরে। প্রশাসন সেই কারণে তটস্থ। গোটা শহরজুড়েই এদিন রাজনৈতিক কর্মসূচি। ভোটের দামামা যে শীঘ্রই বাজতে শুরু করেছে তার পদধ্বনি শোনা যাবে এদিন।

শুধু শহরেই নয়, গোটা রাজ্যজুড়েই ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি নেওয়া হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মমতার নেতৃত্ব রেড রোডে ধরনা চলবে। সেখানে রাজ্যের একাধিক মন্ত্রী, সাংগঠনিক নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। এই ধরনা কর্মসূচিকে একুসে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসেবে হচ্ছে।

একইসঙ্গে রাজনৈতিক মহন মনে করছে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করেই এই সমাবেশ ও ধরনা। রাজনৈতিক কর্মসূচির নেপথ্য কারণ অবশ্যই আসন্ন ভোট। তাই রেকর্ডসংখ্যক ছাত্র-যুব সমাবেশ করতে চলেছে তৃণমূল। আর খুব বেশি পিছিয়ে থাকছে না বিরোধীরাও। তারা পাল্টা সভা-সমাবেশ-মিছিলে শামিল হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+