AI Hub New Town: নিউটাউনে তৈরি হচ্ছে নতুন ক্যাম্পাস, কাজ পাবেন ৫ হাজার পেশাদার, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
রাজ্যে তৈরি হচ্ছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) হাব। সেখানে কাজ পাবেন প্রায় ৫ হাজার জন। রাজারহাটের নিউটাউন অ্যাকশন এরিয়া ৩-এ আইটিসি ইনফোটেকের ১৭ একর জমিতে তৈরি হওয়া আইটি এবং আইটিইএস ক্যাম্পাসের জন্য অকুপেন্সি সার্টিফিকেট জারি করেছে স্থানীয় পুরসভা। এই খবরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজেই ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী মমতা এই নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগকে রাজ্য সরকারের একটি বড় সাফল্য হিসাবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, এই ক্যাম্পাস রাজ্যে জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, 'নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ) কর্তৃক নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এ অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি ও আইটিইএস ক্যাম্পাসের জন্য 'অকুপ্যান্সি সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। এই ক্যাম্পাসটি হিডকোর বরাদ্দ করা ১৭ একর জমিতে তৈরি হয়েছে।
অকুপেন্সি সার্টিফিকেটের অর্থ হল স্থানীয় পুরসভার দেওয়া একটি জরুরি নথি। এই সার্টিফিকেট থেকে এটা নিশ্চিত করা হয় যে, কোনও ভবন তৈরির ক্ষেত্রে সমস্ত সরকারি আইন, নিয়ম ও সুরক্ষার বিষয়গুলি যথাযথভাবে মানা হয়েছে। তারপরই এমন সার্টিফিকেট দেওয়া হয়।
এই প্রোজেক্টটি ১৪.৫ লক্ষ বর্গফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত হবে। সেখানে প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
Glad to share that the Occupancy Certificate is being issued by our New Town Kolkata Development Authority (NKDA) for ITC Limited’s world-class IT & ITES campus in Action Area-III of New Town, spread over 17 acres of land allotted by our WBHIDCO.
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2025
The campus comprises three key…
এর আগে ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে রাজ্যের প্রথম 'গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ এর উদ্বোধন করেন। রাজারহাটে তৈরি হওয়া এই এআই হাবটি ৪০টির বেশি দেশের গ্রাহকদের পরিষেবা দেবে। মনে করা হচ্ছে, এটি রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই ধরনের উদ্যোগ রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications