সাধারণের কথাই এবার মমতার মুখে! ১ জনের বদলে তৈরি ৫০০, হুঁশিয়ারি মমতার
ফল খারাপ হওয়ার পরেই টনক নড়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা এতদিন সাধারণ মানুষ দেখতে পাচ্ছিলেন, এবার সেসব কথাই উঠে এল মমতাবন্দ্যোপাধ্যায়ের কথায়।
ফল খারাপ হওয়ার পরেই টনক নড়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা এতদিন সাধারণ মানুষ দেখতে পাচ্ছিলেন, এবার সেসব কথাই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তবে তাঁর কথায় চুরি পর ভয়ে অন্য দলে পালাচ্ছে নেতারা। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি দলবদল করলেও বাঁচা যাবে না।

তৃণমূল নেতাদের বিরুদ্ধেই চুরির অভিযোগ মমতার
এদিন নেতাজি ইন্ডোরে দলের কাউন্সিলরদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক পুরসভা এলাকায় পার্ক, পুকুর, জলাশয় নিজেদের নামে করে নিয়েছেন নেতারা। অনেকে করেছেন আত্মীয়দের নামে। এমনটাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় ভাল কাজ না হলে সুনাম নষ্ট হয় বলেও জানান তিনি।

'দলবদল করলেও বাঁচা যাবে না'
অডিট ধরলেই পালাচ্ছে। ভাবছে বাঁচবে। কিন্তু বাঁচবে না। দলবদল করলেও বাঁচা যাবে না। এমনটাই হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চুরি করার পরেই অন্যদলে ভিড়ছে
নেতা-নেত্রীরা।

'১ জনের বদলে তৈরি ৫০০'
দলবদল প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, তৃণমূল দুর্বল নয়। নতুনদের টিকিট দেব। যা যাওয়ার তাঁরা চলে যান। একজন গেলে ৫০০ জন তৈরি করব। বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে চলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications