চিরদিনের নায়ক উত্তমকুমারকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, মহানায়ক সম্মান পেলেন অপর্ণা-পরাণ
মহানায়ক উত্তমকুমারের ৩৯তম প্রয়াণ দিবসে মহানায়ক সম্মানে ভূষিত হলেন অপর্ণা সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নজরুল মঞ্চে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মান প্র
মহানায়ক উত্তমকুমারের ৩৯তম প্রয়াণ দিবসে মহানায়ক সম্মানে ভূষিত হলেন অপর্ণা সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নজরুল মঞ্চে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মান প্রদান করেন। একইসঙ্গে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদানও করেন মুখ্যমন্ত্রী। মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সকলের হাতে সম্মান অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী সিনেমা জগতে অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান করেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও এদিন বর্ষসেরা চিত্রনাট্যকারের সম্মান পান কৌশিক গঙ্গোপাধ্যায়, বর্ষসেরা পরিচালক হলেন মানস মুকুল পাল, বর্ষসেরা সঙ্গীত পরিচালক অনুপম রায়, চিত্রগ্রাহক শীর্ষ রায়, সেরা প্রযোজনা ভেঙ্কটেশ ফিল্মস।।
সেরা অভিনেতার সম্মান পান আবীর চট্টোপাধ্যায়, সেরা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বর্ষসেরা দুই শিশু অভিনেতা সামিউল আলম, নূর ইসলাম। এদিন অভিনেতা-অভিনেত্রী, চিত্রনির্মাতাদের হাতে সম্মাননা প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন, এদিন চিত্রজগতের অনেক দিকপালরা উপস্থিত রয়েছেন। সকলেই আছেন, সকলের মধ্যেই আছেন মহানায়ক উত্তর কুমার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, উত্তমকুমার হলেন অগ্নিপরীক্ষায় সবারউপরে চিরদিনের নায়ক। তাঁর অবদান চলচিত্রগজতে ভোলার নয়। তাঁর মৃত্যু নেই। তিনি সকল মানুষের মাঝে বেঁচে থাকবেন। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর নাম অমর অক্ষরে লেখা থাকবে চিরকাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications