সেপ্টেম্বরে রোমে মাদারের সেইন্টহু়ড অনুষ্ঠান সেরে জার্মানি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা
কলকাতা, ২৩ জুলাই : সেপ্টেম্বরের শুরুতেই ৪ তারিখ রোমের ভ্য়াটিকান সিটিতে মাদার টেরেসাকে সেইন্টহুড দেওয়া হবে। সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই নিমন্ত্রণ গ্রহণও করেছেন মুখ্যমন্ত্রী। এদিন জানা গিয়েছে, তাঁর যাওয়ার সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, রোমে ২ দিন থেকে ভ্যাটিকানে মাদারের অনুষ্ঠান প্রতিনিধিত্ব করবেন মমতা। সেই অনুষ্ঠানের চিঠি এসে গিয়েছে নবান্নে। তিনি ছাড়াও সেই অনুষ্ঠানে ভারত থেকে মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার ম্যারি প্রেমা ও বিশপ ডি'সুজা থাকবেন।

নবান্ন সূত্রে খবর, রোমে দু'দিন কাটিয়ে জার্মানি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাণিজ্য় বিষয়ক বৈঠক কর্মসূচী রয়েছে তাঁর। রাজ্য়ে বিনিয়োগ আনার বিষয়ে এটি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ৪ সেপ্টেম্বর মাদার টেরেসাকে সেইন্টহুড প্রদান করতে চলেছেন ভ্যাটিকান সিটির পোপ। সেইন্ট হতে গেলে জীবনে অন্তত দুটি অলৌকিক ক্রিয়া করতে হয়। যা মাদার করছে দেখিয়েছেন এবং তা তাঁর মৃত্যুর পরে সামনে এসেছে। সেজন্যই তাঁকে সেইন্ডহুড দেওয়া হচ্ছে।
মাদারের মৃত্যু হল ১৯৯৭ সালে। এরপরে ২০০২ সালে তাঁর প্রথম মিরাক্যালটি সামনে আসে। জানা যায়, ১৯৭৮ সালে অলৌকিকভাবে তিনি মনিকা বেসরা নামে এক তপশিলি মহিলার পেটের টিউমার সারিয়ে তোলেন।
এরপরই ২০০৩ সালে মাদারকে বিটিফাই করে ভ্যাটিকান সিটি। বিটিফিকেশন হল সেইন্টহুডের প্রথম পর্যায়। এরপর গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় অলৌকিক ক্রিয়াটি সামনে আসে। জানা যায়, ব্রাজিলের এক বাসিন্দার মস্তিষ্কে টিউমার হয়েছিল। মাদারের সাহায্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এটি জানার পরই ভ্যাটিকান সিটি মাদারকে সেইন্টহুড দেওয়ার ঘোষণা করে।












Click it and Unblock the Notifications