শুরু হয়েছে ভারতী ঘোষ চ্যাপ্টার ২! মমতাকে আক্রমণ দিলীপের
রাজ্যে ভারতী ঘোষ চ্যাপ্টার টু শুরু হয়েছে। রাজীব কুমারের বদলি প্রসঙ্গে এমনটাই মন প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্যে ভারতী ঘোষ চ্যাপ্টার টু শুরু হয়েছে। রাজীব কুমারের বদলি প্রসঙ্গে এমনটাই মন প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রকাশিত খবর অনুযায়ী তাঁর অভিযোগ, ভাল অফিসারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ঘটনাকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যাও দিয়েছেন তিনি।

দিলীপ ঘোষের কাছে রাজীব কুমারকে এডিজি সিআইডি করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ভালো অফিসারদের ব্যবহার
করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। অফিসারদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে বলেও মনে করেন তিনি। রাজীব কুমারের বর্তমানে যা ভাবমূর্তি তাতে
কোনও পদেই তিনি সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন না বলেই মনে করেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত নির্বাচন কমিশন জানিয়েছে, একপদে টানা তিনবছর থাকলে সেইসব অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য। সেইমতো রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এডিজি সিআইডি করেছে রাজ্য সরকার।
পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ যোগ দিয়েছেন বিজেপিতে। ভারতী ঘোষকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই চাকরি থেকে
অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, সারদা তদন্তে শিলং-এ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।












Click it and Unblock the Notifications