ব্রিগেডের সভা নিয়ে খারগের 'পদক্ষেপ'! 'ক্ষুব্ধ' রাজ্য কংগ্রেস
খারগের পদক্ষেপ নিয়ে অসন্তোষ রাজ্য কংগ্রেসে। কার্যত বিপাকেও পড়ে গিয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।
খারগের পদক্ষেপ নিয়ে অসন্তোষ রাজ্য কংগ্রেসে। কার্যত বিপাকেও পড়ে গিয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ঠিক ছিল খারগে কলকাতায় আসার পর প্রদেশ কংগ্রেস দফতর হয়ে ব্রিগেডে যাবেন। কিন্তু শুক্রবার রাতে জানা যায়, বিমানবন্দর থেকে সরাসরি ব্রিগেড যাবেন তিনি।

লোকসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খার্গে ব্রিগেডের সমাবেশে যোগ দেবেন, তা জানানো হয়েছে এআইসিসির তরফে। তবে রাজ্য কংগ্রেস নেতারা ঠিক করেছিলেন খার্গে কলকাতায় আসার পর বিধান ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর সঙ্গে বৈঠক করবেন সোমেন মিত্র। দেশের সমীকরণের স্বার্থে খার্গেকে কলকাতায় পাঠানো হলেন, রাজ্যের কংগ্রেস কর্মীদের পরিস্থিতি তাঁকে বুঝিয়ে বলা হবে বলে ঠিক করেছিল রাজ্য কংগ্রেস নেতৃত্ব। কিন্তু শুক্রবার রাতেই পরিস্থিতির বদল হয়। বিমানবন্দরে রাজ্য কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গেকে অভিনন্দন জানালেও, তাঁকে সরাসরি বিধানভবন নিয়ে যাওয়া হচ্ছে না। খার্গে নিজে এগিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে প্রদেশ কংগ্রেসের অন্দরে। একটি সূত্রের অবশ্য মত, খার্গেকে সভায় পাঠানোয়, তাঁকে ঘিরে বিক্ষোভ হতে পারে বলে অনুমান করেই সরাসরি তাঁকে সভায় পাটানো হচ্ছে। যদিও অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে, প্রোটোকলের মধ্যে পড়ে যাওয়াতেই বিধান ভবনে যাওয়া সম্ভব হচ্ছে না খার্গের।
প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ব্রিগেডের সভার শেষে বিধান ভবনে যাবে মল্লিকার্জুন খার্গে। বিকেল ৪ টেয় বিধান ভবনে সাংবাদিক বৈঠকও করবেন তিনি।












Click it and Unblock the Notifications