Matribhumi Local-Sealdah: মাতৃভূমি লোকালের কোন কোন কামরায় কখন উঠবেন পুরুষ যাত্রীরা? দেখুন রেলের বিজ্ঞপ্তি
Matribhumi Local-Sealdah: আজ সোমবার থেকেই মাতৃভূমি লোকালের নির্দিষ্ট কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা! পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আগেই এই বিষয়ে অনুমতি দিয়েছিল। সেই মতো মাতৃভূমি লোকালের নির্দিষ্ট কিছু কামরায় পুরুষ যাত্রীদের সফরে সুযোগ পাবেন। এজন্য ৬ জোড়া মাতৃভূমি লোকালের তিনটি করে কামরা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে।
যেখানে কোন মাতৃভূমি লোকালের (matribhumi local -sealdah) কোন কামরা সাধারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে তা বলা হয়েছে। এহেন সিদ্ধান্তে কিছু হলেও পুরুষ যাত্রীদের ক্ষোভ থামানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মহিলা যাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে শিয়ালদহমুখী এই লোকাল ট্রেনগুলির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কামরা। যদিও এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রেলের তরফে একটি সমীক্ষা চালানো হয়। যেখানে দেখা যায় , ১২ কামরার মাতৃভূমি লোকালে অনেক আসন ফাঁকা থাকছে। আর এরপরেই তিনটি কামরাকে সাধারণ যাত্রীদের বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন।
রেল আধিকারিকরা এই প্রসঙ্গে জানিয়েছেন, লোকাল ট্রেনটি যখন ছাড়বে তখন পিছনের দিক থেকে চার, পাঁচ ও ছ'নম্বর কামরায় পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। একই ভাবে শিয়ালদহের দিকে আসার সময় মাতৃভূমি লোকালের সামনের দিকে পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী চার, পাঁচ ও ছ'নম্বর কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। আর তা আজ সোমবার থেকেই কার্যকর হবে বলে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে।
যদিও একাংশের যাত্রীদের দাবি, এমন অবস্থায় বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আর তা থেকেই পরিস্থিতি আরও জটিল হবে। যদিও রেলের দাবি সমস্যা মেটাতে পর্যাপ্ত বাহিনী এবং আধিকারিকরা থাকবে। বলে রাখা প্রয়োজন, শিয়ালদহ ডিভিশনে তাৎপর্যপূর্ণ ভাবে মহিলা যাত্রীর সংখ্যা বেড়েছে। এই সময় সমস্ত লোকাল ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরার সংখ্যা বাড়ানো হয়। নিরাপত্তা সহ একাধিক বিষয়কে মাথায় রেখে লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আর তাতেই ক্ষোভ তৈরি হয়। বিশেষ করে ভিড়ের সময় অন্যান্য কামরাগুলিতে ভিড় চরমে উঠছিল। আর তাতেই ক্ষোভ-বিক্ষোভ বাড়ছিল। একের পর এক স্টেশনে চলে অবরোধ। সেদিকে তাকিয়েই মাতৃভূমি লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের।












Click it and Unblock the Notifications