লক্ষ্য লোকসভা নির্বাচন! রাজ্যে আইএএস পর্যায়ে বড় রদবদল
বাংলায় আইএএস পর্যায়ে ব্যাপক রদবদল। একআদেশ নামায় ১২ জন আইএএস-এর পোস্টিং-এর পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী,বদলির নিয়ে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতেই এই পরিবর্তন।
বাংলায় আইএএস পর্যায়ে ব্যাপক রদবদল। একআদেশ নামায় ১২ জন আইএএস-এর পোস্টিং-এর পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বদলির নিয়ে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতেই এই পরিবর্তন।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে পরিবর্তন করা হয়েছে। একই পরিস্থিতি পুরুলিয়াতেও। পুরুলিয়ার জেলাশাসক অলোকেশ প্রসাদ রায়কে কমিশনার করে পঞ্চায়েত দফতরে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক রাহুল মজুমদারকে পুরুলিয়ার জেলাশাসক করা হয়েছে।
২০০৬ সালে আইএএস তথা পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমলকে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একজিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে। পার্সোনাল অ্যান্ড অ্যাডিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের যুগ্ম সচিবকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিযুক্ত করা হয়েছে।
বর্ধমান ডিভিশনের কমিশনার হরি রামালুকে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার করা হয়েছে। সুরেন্দ্র গুপ্তাকে বর্ধমান ডিভিশনের নতুন কমিশনার করা হয়েছে। তবে তার
সঙ্গে স্বাস্থ্য দফতরের সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া রয়েছে তাঁর কাঁধে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও পন্নাবালাম এসকে দার্জিলিং-এর অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বও দেওয়া হয়েছে।
হুগলির অতিরিক্ত জেলাশাসক রজত নন্দাকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের পদে বদলি করা হয়েছে। রাজর্ষি মিত্রকে হুগলির অতিরিক্ত জেলাশাসকের পদ থেকে সরিয়ে প্রোজেক্ট ম্যানেজমেন্ট সেলের যুগ্ম সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications