মাঝেরহাট ব্রিজের জন্য বাড়ল বরাদ্দ! নির্দিষ্ট সময়ে কাজ শেষের নির্দেশ
বিদ্যাসাগর সেতুর অনুকরণে তৈরি করা হবে নতুন মাঝেরহাট ব্রিজ। চূড়ান্ত নকশায় অনুমোদন দিয়েছে নবান্ন। এরজন্য বাড়তি ২১ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। কেবল দিয়ে ঝোলানো থাকবে ব্রিজ।
বিদ্যাসাগর সেতুর অনুকরণে তৈরি করা হবে নতুন মাঝেরহাট ব্রিজ। চূড়ান্ত নকশায় অনুমোদন দিয়েছে নবান্ন। এরজন্য বাড়তি ২১ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। কেবল দিয়ে ঝোলানো থাকবে ব্রিজ। অনেকটাই বিদ্যাসাগর সেতুর মতো। থাকবে চারটি লেন।

ব্রিজ তৈরিতে আগ্রহী বেশ কয়েকটি সংস্থার মধ্যে থেকে পঞ্চাবের এসপি সিংলা কনস্ট্রাকশনকে বেছে নিয়েছিল নবান্ন। প্রথমে নতুন ব্রিজ তৈরির জন্য ১৭৯ কোটি টাকা নির্ধারণ করা হয়। নতুন নকশা অনুমোদনের সময় খরচ বাড়বে বলে জানানো হলে। নতুন করে ২১ কোটি টাকা মঞ্জুরির অনুমোদন দেওয়া হয় বলে জানা গিয়েছে।
নবান্নের তরফে ওয়ার্ক অর্ডার পাওয়ার ৯ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগামী বছরের পুজোর আগেই ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে অনুমান নবান্নের তরফে।
৪ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। তিনজনের মৃত্যু হয়েছিল এই ঘটনায়।












Click it and Unblock the Notifications