ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিও

ফের কলকাতায় ভেঙে পড়ল আস্ত ব্রিজ। মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যাত্রী বোঝাই গাড়ি চাপা পড়ে গিয়েছে। এর ফলে পাঁচ জের মৃত্যু হয়েছে। আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

ফের কলকাতায় ভেঙে পড়ল আস্ত ব্রিজ। মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যাত্রী বোঝাই গাড়ি-সহ মাজেরহাট ব্রিজের ওই অংশ নিচে ধসে যায়। এর ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। মাঝেরহাট ব্রিজের মাঝের অংশ বসে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজের নিচে চাপা পড়ে যায় বাস-লরি। অনেক পথ চলচি মানুষও চাপা পড়ে থাকতে পারেন বনে আশঙ্কা।

ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বাস-লরি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

মাঝেরহাট ব্রিজের নিচে দিয়ে গিয়েছে ট্রেন লাইন। সেই ট্রেন লাইনের ধারেই ভেঙে পড়ে ব্রিজটি। ব্রিজের উপর সেইসময় ছিল যাত্রীবোঝাই বাস ও কিছু ট্যাক্সি ও বাইক ছিল। অনেকেই এই ভেঙে পড়া ব্রিজের তলায় চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেই আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজে হাত লাগায়। উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। কলকাতা পোর্টট্রাস্টের দলও উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন।

দেখুন ভিডিও--

ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বাস-লরি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, বাস-লরি চাপা পড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

আহতদের উদ্ধার করে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে পাঠানো হয়েছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচজনকে। অন্য বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পাহাড় সফরে। তিনি এই ঘটনায় মর্মাহত। তাঁর নির্দেশে চটজলদি ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিজে উদ্ধারকার্যে তদারকি করেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে পাঁচ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+