Kolkata Metro: ৪০ বছরে বড় বদল কলকাতা মেট্রোয়, সারা রাত ধরে হল কাজ! কিলোমিটার পিছু খরচ বাঁচবে এক কোটি টাকা
Kolkata Metro: দীর্ঘ ৪০ বছর! অবশেষে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। নর্থ-সাউথ করিডরে বিদ্যুৎ সরবরাহকারী থার্ড লাইনে সংস্কারের কাজ শুরু হল। বদল করা হল বেশ কিছু অংশের। ইস্পাতের থার্ড লাইনে বদল আনা হল। শুধু তাই নয়, করা হল অ্যালুমিনিয়ামের। সারাদিনের যাত্রী পরিষেবা শেষে এই কাজ করা হয়।
আর সেই অনুযায়ী গিরিশ পার্ক সাইডিংয়ে ২০০ মিটার দীর্ঘ থার্ড লাইন অ্যালুমিনিয়ামে রূপান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা রাত ধরে এই কাজ চলে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রায় ৫০ জন কর্মী কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চার দশকের পুরনো ইস্পাতের থার্ড লাইন বদলে অ্যালুমিনিয়াম করার কাজ করেন বলে জানা যাচ্ছে (Kolkata Metro) ।

ছিলেন কলকাতা মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরাও। আর এই কাজ সম্পূর্ণ সফল বলে খবর। আর এরপরেই আরও একটি৮ অংশে এই কাজ করা হবে বলে জানা যাচ্ছে। আর সেই অনুযায়ী ময়দান সাইডিংয়ে ইস্পাতের থার্ড লাইন পরিবর্তনের (Kolkata Metro) কাজে হাত দেওয়া হবে।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের সেরা মেট্রো রেলগুলিতে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো হয়েছে। সেই তালিকায় লন্ডন, মস্কো, বার্লিন সহ একাধিক দেশের মেট্রো রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতা মেট্রোও। ইস্পাতের থার্ড লাইনে বদল অ্যালুমিনিয়াম করা হলে একাধিক সুবিধা রয়েছে। বিশেষ করে মেট্রো চলাচল আরও সহজ হবে। গতি আসবে, যাত্রী পরিষেবা আরও সুন্দর এবং নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, অ্যালুমিনিয়াম রেক বসানো হলে বিদ্যুৎের ব্যবহার অনেকটাই কমে যাবে বলে আশা। কিলোমিটার পিছু বছরে ১ কোটি টাকা সাশ্রয় হবে বলে বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নর্থ-সাউথ করিডরে অ্যালুমিনিয়ামের রেক বসে গেলে প্রতি বছর ৩২ কোটি টাকার বেশি বিদ্যুৎ খরচ বেঁচে যাবে। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনই মেরামতির ক্ষেত্রেও সুবিধা রয়েছে অনেক ক্ষেত্রেই। এমনটাই মত ওয়াকিবহালমহলের।
Kolkata Metro: কি এই থার্ড লাইন?
মেট্রো চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মেট্রো রেকের চাকার সামনে একটি অংশ থাকে। যা একটা হাতের মতো দেখতে দেখায়। আর এই অংশটাই থার্ড লাইনের সংস্পর্শে আসলে রেকে বিদ্যুৎ সংযোগ হবে। বিষয়টিকে থার্ড রেল কারেন্ট কালেক্টর (টিআরসিসি)। থার্ড লাইনের সঙ্গে টিআরসিসি'র ঘর্ষণে বাড়তি তাপ উৎপন্ন হয়। আর এই প্রক্রিয়াতেই ছোটে মেট্রো।












Click it and Unblock the Notifications