এক ভিন্ন ভাবধারাকে সম্বল করে এবার পুজো বাজারে এল 'মাতৃসম্মান'

এবারের পুজো সম্মান প্রদানের তালিকায় জুড়ল আরও একটি নাম। 'মহিন্দ্রা ফার্স্ট চয়েস মাতৃসম্মান' নামে এই পুরস্কার এবার পাবে কলকাতার ২১টি পুজো কমিটি।

পুজোর জন্য আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে এখন ক্লাবগুলির মধ্যে জোর কদমে লড়াই চলছে সেরা সেরা সব পুজো সম্মান পাওয়ার। কেউ মণ্ডপ সজ্জায় তো কেউ প্রতিমা বৈচিত্র্যে, আবার কেউ থিম দিয়ে তাক লাগাতে চাইছে পুজো দর্শনার্থীদের।

এক ভিন্ন ভাবধারাকে সম্বল করে এবার পুজো বাজারে এল 'মাতৃসম্মান'

ফি বছরই বিভিন্ন পুজো কমিটিগুলির গলায় ঝোলে একের পর এক নানা পুজো সম্মান। এবার এক অভিনব ভাবনাকে সম্বল করে পুজো বাজারে প্রবেশ ঘটল আরও এক সম্মানের। 'মাতৃসম্মান' নামে এই স্বীকৃতি দেওয়া হবে ২১টি পুজো কমিটিকে। সম্মানটির মূল উদ্যোক্তা মহিন্দ্রা ফার্স্ট চয়েস।

এই উপলক্ষে ৯ সেপ্টেম্বর ক্যাম্যাক স্ট্রিটের একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে 'মহিন্দ্রা ফার্স্ট চয়েস মাতৃসম্মান'-এর উদ্বোধনও করা হয়। 'মাতৃসম্মান'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। এমন একটি অভিনব পুজো সম্মানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে বলেও জানান ঐন্দ্রিলা।

এক ভিন্ন ভাবধারাকে সম্বল করে এবার পুজো বাজারে এল 'মাতৃসম্মান'

'মাতৃসম্মান'-এর এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন মহিন্দ্রা সংস্থার কর্তা-ব্যক্তিরাও। তারা জানান,পুজো বাজারের আর দশটা-পাঁচটা সম্মানের থেকে স্বভাব এবং চরিত্র থেকে এক্কেবারে ভিন্নরূপে তুলে ধরা ধরা হচ্ছে 'মাতৃসম্মান'-কে। সবচেয়ে বড় এই সম্মানের সঙ্গে কোনওভাবেই জুড়ে থাকছে না আর্থিক লেনদেন। শুধুমাত্র একটি মোমেন্ট প্রদান করেই পুজো কমিটিগুলির প্রতি দায় সারবে না 'মাতৃসম্মান'। সেরা বিচারে যেমন বিচার্য হবে মণ্ডপ থেকে প্রতিমা বিষয় ভাবনা,তেমনি সমান গুরুত্ব দিয়ে দেখা হবে দর্শনার্থীদের মনোভাব, এলাকার মানুষের আবেগ। আর 'মাতৃসম্মান'-এ কোনওভাবে ক্লাব, বনেদি বা আবাসনের পুজোকে আলাদা করছে না বলেও জানিয়ে দেন উদ্যোক্তরা।

পুজো মণ্ডপগুলিতে গিয়ে 'মাতৃসম্মান'-এর টিম লাইভ-পারফরম্যান্সও দেবে। সেই কারণে এই টিমে যেমন থাকছেন ঐন্দ্রিলার মতো সেলিব্রিটি তেমনি থাকছে ঢাকিদের দল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পারফরমাররা। এই লাইভ পারফরম্যান্সের পর বিজয়ী পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে 'মাতৃসম্মান'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+