দমকলমন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনায় মহাযজ্ঞ বিধাননগরে, আয়োজক কাউন্সিলর জয়দেব নস্কর

দমকলমন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনায় মহাযজ্ঞ বিধাননগরে, আয়োজক কাউন্সিলর জয়দেব নস্কর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর আরোগ্য কামনায় বিধাননগরে এলাহি আয়োজন করে মহাযজ্ঞ করলেন তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্কর। গত পরশু করোনা পজিটিভ ধরা পড়েছে সুজিত বসু। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনায় একাধিক পোস্ট হয়েছে। তবে যজ্ঞোর আয়োজন প্রথম।

 করোনা আক্রান্ত সুজিত বসু

করোনা আক্রান্ত সুজিত বসু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেও পরে তেমন উপসর্গ না থাকায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁর বাড়ির পরিচারিকা করোনা পজেটিভ হয়েছিলেন। তারপরেই গোটা পরিবারের পরীক্ষা করানো হয়। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েন সুজিত বসু।

বিধাননগরে যজ্ঞ

বিধাননগরে যজ্ঞ

দমকলমন্ত্রী সুজিত বসুর আরোগ্য কামনায় বিধাননগরের আয়োজন করা হল মহাযজ্ঞের। ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর এবং নয়াপট্টি আদিত্য স্মৃতি সংঘের ক্লাব সদস্যদের উদ্যোগে এই মহাযজ্ঞ করা হয়। কাউন্সির জানিয়েছেন, সুজিতদা দিনরাত কাজ করেন। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাতেই এই মহাযজ্ঞ।

করোনা সংক্রমণ বাড়ছে শহরে

করোনা সংক্রমণ বাড়ছে শহরে

এদিকে লকডাউন ওঠার আগেই করোনা সংক্রণ বাড়তে শুরু করেছে শহরে। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় জেলায় জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এদিকে লকডাউন ওঠার আগেই একাধিক জিনিসে ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 সুইডেন মডেলের পথে রাজ্য

সুইডেন মডেলের পথে রাজ্য

করোনা সংক্রমণের মধ্যে যেভাবে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাতে রাজ্য সরকার সুইডেন মডেল অনুসরণ করছে বলে মনে করছেন চিকিৎসকরা। এক্ষেত্রে লকডাউন না মেনে ব়্যাপিড টেস্টেই বেশি জোর দেওয়া হয়। কিন্তু করোনা পরীক্ষাতে ঘাটতি রয়েছে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+