Maha Kumbh Special Train Sealdah: শিয়ালদহ থেকেও ছাড়বে কুম্ভ স্পেশাল, জানুন কী অবস্থা ট্রেনগুলির
Maha Kumbh Special Train Sealdah: গোটা দেশের মিলনস্থল হয়ে উঠেছে প্রয়াগরাজের সঙ্গম। বিদেশ থেকেও বহু মানুষ দলে দলে আসছেন মহাকুম্ভে শাহী স্নান সারতে। আগামী কয়েকদিন প্রয়াগরাজে আরও ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সে কথা মাথায় রেখে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। শুধু তাই নয়, শাহি স্নান যাতে সারতে পারেন সেজন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ছাড়ছে সেপশাল ট্রেন।
বাংলা থেকেও ছাড়ছে স্পেশাল ট্রেন। শিয়ালদহ থেকে ছাড়ছে মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন। এমনটাই জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এখন প্রয়াগরাজমুখী। বিপুল চাপ ট্রেনে। আর সে কথা মাথায় রেখে এবার শিয়ালদহ স্টেশন থেকেও মহাকুম্ভ স্পেশাল (Maha Kumbh Special Train Sealdah) চালানো হবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে শাহি স্নানের কথা মাথায় রেখে পূর্ব রেল একাধিক ট্রেন চালাচ্ছে। মালদহ টাউন থেকে প্রয়াগরাজ পর্যন্ত চলছে স্পেশাল ট্রেন। একই সঙ্গে চলছে হাওড়া ও তুণ্ডলার মধ্যে স্পেশাল ট্রেন এবং হাওড়া ও ভিন্দের মধ্যে পরিষেবা দিচ্ছে একাধিক স্পেশাল। গত একমাসে কয়েক লাখ যাত্রী মুহাকুম্ভে পাড়ি দিয়েছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত লম্বা ওয়েটিং।
Maha Kumbh Special Train: অন্য প্রান্ত থেকেও ছাড়বে বহু ট্রেন
আগামীকাল বুধবার মাঘী পুর্নিমার শাহি স্নান আছে। স্নান রয়েছে শিবরাত্রির দিনেও। ফলে এই দুদিন আরও মানুষ মহাকুম্ভে আসবেন বলে খবর। আর সে কথা মাথায় রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মহাকুম্ভ স্পেশাল চালানো হচ্ছে। দেরাদুন এবং ফাফামাউ রেলওয়ে স্টেশনের মধ্যে চলবে কুম্ভ স্পেশাল। যা খবর, দেরাদুন থেকে ১৫, ১৬ এবং ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেন চলবে।
একই ভাবে আগামী ১৭ এবং ২৪ ফেব্রুয়ারি ফাফামাউ থেকে দেরাদুন পর্যন্তও কুম্ভ স্পেশাল চালানো হবে। এই ট্রেনটি হরিদ্বার, নজিবাবাদ, মোরাদাবাদ, বেরেলি এবং লখনউ দিয়ে যাবে। পাশাপাশি এছাড়াও ভাটিন্ডা-ফাফামাউ স্পেশাল ট্রেন আগামী ৮ এবং ২২ ফেব্রুয়ারি এবং ফাফামাউ-ভাটিন্ডা স্পেশাল ট্রেন আগামী ১৯ এবং ২৩ ফেব্রুয়ারি চলবে বলেও জানা গিয়েছে।
Maha Kumbh Special Train:কোথা দিয়ে ছুটবে এই ট্রেন
ভাটিন্ডা, আম্বালা, সুহারপুর, রুড়কি, লস্কর, নজীবাবাদ এবং মুরাদাবাদ সহ একাধিক স্টেশন হয়ে ছুটবে মহাকুম্ভ স্পেশাল ট্রেনগুলি। অন্যদিকে জানা যাচ্ছে, পাটনা সহ দেশের অন্যান্য স্টেশনগুলি থেকে চলছে ট্রেন। একই ভাবে দ্রুত যাতে ভিড় বের করে দেওয়া সম্ভব হয় সেজন্য প্রয়াগরাজ সহ একাধিক স্টেশন থেকেও চালানো হচ্ছে স্পেশাল ট্রেন।












Click it and Unblock the Notifications